চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ব্যর্থতার পরও শীর্ষে ব্রাজিল, দুইয়ে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে দিয়েছেন লিওনেল মেসি। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে উঁচিয়ে ধরেছেন সোনালী ট্রফি। কিন্তু ফুটবলের র‌্যাংঙ্কিংয়ের শীর্ষে ওঠা হয়নি আলবিসেলেস্তে দলের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়া ব্রাজিল এখনও তালিকার শীর্ষে।

লিওনেল মেসিদের অন্যতম প্রতিদ্বন্দ্বী সেলেসাওরা বিশ্বকাপ ব্যর্থতার পরও ধরে রেখেছে প্রথম স্থান। কাতারে বৈশ্বিক মহাযজ্ঞের পর্দা নামার পরপরই নতুন র‍্যাংঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২২ সালের আসরের দুই ফাইনালিস্ট এগিয়েছে দুটি করে ধাপ। শীর্ষ দুইয়ে আর্জেন্টিনা ও তিন নম্বরে উঠে এসেছে ফ্রান্স।

কাতারে গ্রুপপর্ব থেকে ছিটকে পড়া বেলজিয়াম পিছিয়েছে দুই ধাপ, নেমেছে চার নম্বরে। তালিকায় ইংল্যান্ড আছে ছয় নম্বরে, বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া ৫ ধাপ এগিয়ে ঢুকেছে সেরা দশে। বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ ইতালি আছে আট নম্বরে, নয়ে পর্তুগাল ও তিনধাপ পেছনে নেমে ১০ নম্বরে আছে স্পেন। বিশ্বকাপে চমক দেখিয়ে চতুর্থ হওয়া মরক্কো উঠেছে নিজেদের সর্বোচ্চ অবস্থানে, আফ্রিকার সিংহরা আছেন তালিকার ১১ নম্বরে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে বেলজিয়ামকে টপকে শীর্ষস্থান দখল করে ব্রাজিল। এরপর টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা। কোপা আমেরিকা, ফিনালিসসিমা এবং বিশ্বকাপ জয়ের পরও শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা শেষ ৪০ ম্যাচের ৩৯টিতেই জিতেছে, তবে টাইব্রেকারে বেশ কিছু ম্যাচ জয়ের কারণে পূর্ণ পয়েন্ট পায়নি লিওনেল মেসির দল। ফাইনালে ১২০ মিনিটের খেলায়ও যদি তারা জিততে পারত তাহলে ব্রাজিলকে টপকে যেতো আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সফিফা বিশ্বকাপ ব্রাজিলফিফা র‌্যাঙ্কিংমেসিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT