ক্রিকেট

র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোলেন লিটন

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস উল্লাসে ভাসছেন, মাঠে সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস সেঞ্চুরি উদযাপন করছেন, মাঠে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ে বড় ভূমিকা ছিল লিটন দাসের। হাতেনাতেই ফলাফল পেলেন ডানহাতি ওপেনার। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন ৩২তম স্থানে লিটন।

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৭৪.৩৩ গড়ে ২২৩ রান তুলেছেন লিটন। সর্বোচ্চ ১৩৬ রানের সঙ্গে আছে ৮৬ রানের একটি ইনিংসও।

সবশেষ প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এখন ২৩-এ। সাকিব আল হাসান অলরাউন্ডার তালিকার শীর্ষস্থানের পাশাপাশি ধরে রেখেছে ব্যাটিংয়ের ২৫তম স্থান। একধাপ এগিয়ে মাহমুদউল্লাহর অবস্থান ৩৮ নম্বরে।

ওয়ানডে ও টি-টুয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে বাবর আজম। টি-টুয়েন্টিতে পাঁচ ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের ১৫তে নেমে গেছে বিরাট কোহলি।

বোলিংয়ে একধাপ নেমে মেহেদী হাসান মিরাজের অবস্থান ৭-এ। সাকিবও নেমে গেছে দুই ধাপ। তার অবস্থান এখন ১২তম। মোস্তাফিজুর রহমান আছেন ১৬তে।

বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়ে র‌্যাঙ্কিংয়ে এক লাফে চার ধাপ এগিয়ে রশিদ খানের অবস্থান ৯ নম্বরে। শীর্ষস্থান আগলে রেখেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

বিষয়:আইসিসি র‌্যাঙ্কিং কোহলি তামিম বাবর মাহমুদউল্লাহ মুস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…