চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের পক্ষে বলায় ইরফানকে কঙ্গনার আক্রমণ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৪, মে ২০২১
বিনোদন
A A

এবার নেট দুনিয়া সরগরম ইরফান পাঠান আর কঙ্গনা রানাউতের বাকযুদ্ধে! একে-অপরকে সরাসরি আক্রমণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কী নিয়ে শুরু?

ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা নিয়ে একটি টুইট করেছিলেন ইরফান পাঠান। সেভ হিউমিনিটি হ্যাশট্যাগে লিখেছিলেন, ‘যদি কারো মধ্যে ন্যূনতম মানবিকতা থাকে, তাহলে সে ফিলিস্তিনে যা হচ্ছে, তা সমর্থন করবেন না।’

আর তারপরই কঙ্গনা সরাসরি আক্রমণ করেন ভারতীয় এই ক্রিকেটারকে। প্রশ্ন তোলেন বাংলার ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কেন মুখ খোলেননি এতদিন!

নিজের ইনস্টা স্টোরিতে ইরফান পাঠানের বিরুদ্ধে পোস্ট করেন কঙ্গনা। ‘এতই যখন মানবিকতা বাঁচানোর দিকে নজর, তাহলে কেন বাংলার ভোট পরবর্তী হিংসার সময় মুখ থেকে আওয়াজ বের করেননি’- প্রশ্ন কঙ্গনার। শুধু তাই নয়, নিজের দেশ ছেড়ে অন্য দেশের মানবিকতা রক্ষায় কেন নজর দিলেন তিনি, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরাও।

তারপর আরও একটি টুইট করে সরাসরি কঙ্গনাকে আক্রমণ করেন ইরফান।

টুইটারে তিনি লেখেন, ‘আমার সমস্ত টুইট হয় দেশবাসী অথবা মানবিকতাকে নিয়ে করা। এমন একজন মানুষের দৃষ্টিভঙ্গি থেকে, যে দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে। তবে আমার মতামতকে চ্যালেঞ্জ জানাতে আসে কঙ্গনার মত মানুষরা, যার টুইটার অ্যাকাউন্টই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর আছে কিছু পেড অ্যাকাউন্ট, যাদের লক্ষ্য হিংসা ছড়ানো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রমণইরফানইরফান পাঠানইসরায়েলটুইটফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT