অধিনায়ক রোহিত শর্মার ৬২ ও পোলার্ডের অনবদ্য ৪০ রানের সুবাদে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে ছয় উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বেঙ্গালুরুর ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছয় উইকেট ও ১২ বল বাকি রেখেই জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স।
রোহিত শর্মার ৪৪ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৬২ রান , কাইরন পোলার্ডের ১৯ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৪০ রান মুম্বাইয়ের জয় নিশ্চিত করে।
এছাড়াও মুম্বাইয়ের পক্ষে আমবাত্তি রাইডু ৩২ রান করেন।দ্বিতীয় উইকেট জুটিতে রা্ইডুকে সঙ্গে নিয়ে ৭৬ রান যোগ করেন রোহিত শর্মা। শেষদিকে বাটলারের ১৪ বলে দুই চার আর দুই ছয়ে ২৮ রান করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭০ রান করে করে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ট্রাভিস হেড। তিনি ২৪ বলে দুই চার ও দুই ছয়ে ওই রান করেন। 
এছাড়া অধিনায়ক বিরাট কোহলি ৩৩, এবি ডি ভিলিয়ার্স ২৯ এবং শেষদিকে সরফরাজ খান ১৮ বলে দুই চার ও দুই ছয়ে ২৮ রান করেন।
মুম্বাইয়ের বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ তিনটি উইকেট নেন।









