চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের বিশ্বরেকর্ডের ম্যাচে ভারতের বড় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার তৃতীয় ডাবল সেঞ্চুরির দিনে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৪১ রানের জয় পেয়েছে ভারত। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচ সাত উইকেটে জিতেছিল লঙ্কানরা। শেষ ম্যাচ ১৭ ডিসেম্বর।

বৃহস্পতিবার মোহালিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েই মরণ ডেকে আনেন থিসারা পেরেরা। ধাওয়ান-রোহিত জুটি ১১৫ তুলে বিচ্ছিন্ন হয়। ধাওয়ান ৬৭ বলে ৬৮ করে ফিরে যান। ৯টি চারের মারের সাহায্যে এই রান করেন তিনি।

পরের জুটিতে রীতিমতো তাণ্ডব চালান কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া রোহিত। ৬৫ বলে প্রথম অর্ধশতকে পা রাখেন। শতকে যেতে বল খেলেন ১১৫টি। পরের পঞ্চাশ করেন ১৮ বল খেলে। ডাবল সেঞ্চুরিতে পৌঁছান ১৫১টি বল মোকাবিলা করে।

Banglabid

রোহিত চূড়ান্ত তাণ্ডব চালান মূলত শেষ ২৭টি বলে। এই সময়ে ১১টি ছয় আর তিনটি চারে ৩৪১ স্ট্রাইকরেটে ৯২ রান তোলেন! যেখানে প্রথম ১২৬ বল থেকে করেছিলেন ১১৬ রান।

‘অতিমানব’ রোহিতের ২০৮ রানে অপরাজিত থাকার এমন দিনে তেইশ বছরের শ্রেয়াশ দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ৮৮ রান করেন। ৭০ বলে এই রান করেন। প্রথম ম্যাচে করেছিলেন ৯। এদিন ৯টি চারের পাশাপাশি দুটি ছয় হাঁকান। ভারত শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৯২ রান সংগ্রহ করে। এই নিয়ে ১০০ বার ৩০০ কিংবা তার বেশি রানের স্কোর গড়ে ভারত। ওয়ানডে ইতিহাসে এতবার এমন স্কোর কোনো দল করতে পারেনি। ৯৬ বার আছে অস্ট্রেলিয়ার। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ২৫১ রানে ৫০ ওভার শেষ করে।

দলীয় ১৫ রানের মাথায় থারাঙ্গাকে হারিয়ে শুরু করে দলটি। এরপর ইনিংস টেনে নেন ম্যাথিউস। সম্মানজনক হারের লড়াইটা মূলত তিনি একাই করেছেন। ১৩২টি বল খেলে ১১১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ গুনারত্নের, ৩৪। আর কেউ ত্রিশের ঘরে পা দিতে পারেননি!

Reneta

লঙ্কান বোলারদের মধ্যে বেশি ধকল গেছে নুয়ান প্রদীপের ওপর দিয়ে। ১০ ওভারে ১০৬ রান দিয়ে উইকেটহীন তিনি। যা ওয়ানডে ক্রিকেটর ইতিহাসে এক ইনিংসে কোনো বোলারের দেয়া তৃতীয় সর্বোচ্চ রান। পেরেরা ৮ ওভারে ৮০ খরচ করলেও তিনটি উইকেট নিয়েছেন। অবাক করার বিষয় হলো ম্যাথিউস ৪ ওভার বল করে ৯ রান দিয়ে আর আক্রমণে আসেননি। একটি মেডেনও ছিল তার।

ভারতীয় দলে এদিন অভিষেক হয় ওয়াশিংটন সুন্দরের। ১৮ বছরের এই বাঁহাতি অফস্পিনার ১০ ওভার হাত ঘুরিয়ে ৬৫ রান দিয়ে লাহিরু থিরিমান্নেকে ফেরান (২১)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অন্তর জ্বালার প্রচারণায় ওরা আমাকে একবারও ডাকেনি’

পরবর্তী

উদারভিত্তিক মানদণ্ডে রোহিঙ্গা প্রত্যাবাসন হতে হবে: ফেল্টম্যান

পরবর্তী
নিরাপত্তা পরিষদের বৈঠক

উদারভিত্তিক মানদণ্ডে রোহিঙ্গা প্রত্যাবাসন হতে হবে: ফেল্টম্যান

প্রবাসী মহিলা শ্রমিকদের জন্য ভিসা ও কাগজপত্র সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে রেকর্ড কর্মসংস্থানে আশার আলো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT