চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে রেকর্ড কর্মসংস্থানে আশার আলো

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১১ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
প্রবাসী মহিলা শ্রমিকদের জন্য ভিসা ও কাগজপত্র সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ৯ লাখ ৬৪ হাজার কর্মীর কর্মসংস্থান হয়েছে বলে আশা জাগানিয়া এক খবর জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বছরের বাকি দিনগুলোতে আরো যেসব কর্মীর বিদেশে কর্মসংস্থান হবে; তাতে নিশ্চিত করেই বলা যায় এই সংখ্যা বিগত দিনের রেকর্ড ভেঙে ১০ লাখ ছাড়িয়ে যাবে। বুধবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, কর্মসংস্থান হওয়া কর্মীদের মধ্যে নারী আছেন ৭১ হাজার ৪৩৩ জন যারা সৌদি আরবে কর্মরত। আমরা গত কয়েক বছর ধরেই দেখছি, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে ভারত, চীন, নেপাল, ফিলিপাইন এবং শ্রীলংকার মতো দেশগুলো। তারা সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে জনশক্তি রপ্তানিখাতে বিনিয়োগ করে যাচ্ছে। এর বিপরীতে নানামুখী প্রতিবন্ধকতার পরও এ বছর এই পরিমাণ বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে বড় ভূমিকা পালন করবে। সরকারের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে, সফল কূটনৈতিক প্রচেষ্টার ফলেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমবাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশ থেকে বেশি শ্রমিক নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে বিদেশে কর্মসংসংস্থান হওয়া কর্মীদের মধ্যে প্রায় ৪৮ শতাংশই হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বাকি ৫২ শতাংশ কর্মীর বেশিরভাগের কর্মসংস্থান হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। এ তুলনায় ইউরোপ বা আমেরিকায় উল্লেখ করার মতো কর্মসংস্থান বাংলাদেশ করতে পারেনি। তার মানে দাঁড়ায় মধ্যপ্রাচ্যেই দীর্ঘ কয়েক দশক ধরে দেশের শ্রমবাজার আটকে আছে। কয়েক বছর ধরে এ খাত সংশ্লিষ্টরা বলে আসছেন, বিকল্প বাজারের খোঁজ নিতে হবে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার শ্রমবাজার ধরতে হবে। এজন্য প্রয়োজন দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও দক্ষ কূটনৈতিক পদক্ষেপ। বলা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ২৬ মিলিয়ন দক্ষ শ্রমশক্তির প্রয়োজন হবে। আর পশ্চিম ইউরোপে দরকার হবে ৪৬ মিলিয়ন। আমরা জানি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি রেমিট্যান্স বাড়ানো, পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান তৈরিতে সরকারের নানা উদ্যোগ আছে। বেশির ক্ষেত্রেই তা মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। এই বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে, নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। তবেই বিপুল জনগোষ্ঠীর চাপ থেকে মুক্তি পাবে দেশ, আরো শক্তিশালী হবে অর্থনীতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনশক্তিজনশক্তি রপ্তানিদক্ষ জনশক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT