চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের নেতৃত্বে যাদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল দিতে বাকি ছিল ভারত। অবশেষে রোহিত শর্মার নেতৃত্বে টুর্নামেন্টের জন্য দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ফিরেছেন পেসার মোহাম্মদ শামি, জায়গা পাননি আরেক তারকা পেসার মোহাম্মদ সিরাজ। এখনও ওয়ানডে খেলেননি দলে এমন আছেন একজন- যশস্বী জয়সওয়াল।

বিসিসিআই শনিবার ১৫ সদস্যের দল দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলবে ভারত। এই দলটিই খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে সিরিজটি শুরু হবে ৬ ফেব্রুয়ারি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ ফেব্রুয়ারি।

ভারতের দুশ্চিন্তার কারণ ছিল সেরা বোলার জাসপ্রীত বুমরাহর চোট। টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচগুলো খেলা অনিশ্চিত জেনেও তাকে স্কোয়াডে রাখা হবে কিনা, সেটা নিয়ে আলোচনা ছিল। শেষপর্যন্ত জায়গা করে নিয়েছেন বুমরাহ, ফর্মে না থাকা কোহলি-রোহিতের সবাই। সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। চার পেসার ও চার স্পিনার নিয়ে দল সাজিয়েছে ভারত। চোট কাটিয়ে ওয়ানডে বিশ্বকাপের পর আবার ফিরেছেন পেসার মোহাম্মদ শামি।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দেশটির তিন ভেন্যু এবং দুবাইয়ে (ভারতের ম্যাচ) হবে ম্যাচ। আইসিসিকে প্রতিযোগী দলগুলোর স্কোয়াড জমা দেয়ার শেষদিন নির্ধারিত ছিল রোববার। দলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগপর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে।

আসরে গ্রুপ এ-তে থাকা ভারতের তিন প্রতিপক্ষ বাংলাদেশ, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। শান্ত-মিরাজদের সঙ্গে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচে লড়বে ভারত। ‘হাইব্রিড’ মডেলের মূল টুর্নামেন্ট পাকিস্তানে হলেও ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রিশভ পান্ট ও রবীন্দ্র জাদেজা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইপাকিস্তানভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত

পরবর্তী

পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবি

পরবর্তী

পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবি

রাজধানীতে ট্রাফিক অভিযানে দুইদিনে ৩ হাজার ২৫১টি মামলা

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT