চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবি

গ্রেপ্তার ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে এ ঘটনায় অপহরণের সাথে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে তারা।

গ্রেপ্তাররা হলেন- রেজাউল ইসলাম ওরফে হিমেল, সেলি বেগম ওরফে শিলা বেগম, মুক্তাজুল সরকার, মারুফ হাসান, নূর মোহাম্মদ ও মাহমুদ হাসান।

গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধারসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানায়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারি খিলগাঁওয়ের নবীনবাগ তিতাস রোডের রবিন এন্টারপ্রাইজের দোকানের মধ্যে থেকে ভুক্তভোগী শাহান আলীকে রেজাউল ও সেলি বেগমসহ অজ্ঞাত ১০-১৫ জন জোর করে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়রা কারণ জিজ্ঞাসা করলে তাদের মধ্যে হতে অজ্ঞাত দুইজন নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়। পরে একইদিন রাত সাড়ে ১০টার দিকে একটি মোবাইল নম্বর থেকে ভুক্তভোগী শাহান আলীর পুত্রবধূর মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে শাহান আলীকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেওয়া হয়।

থানা পুলিশ আরো জানায়, এ ঘটনায় বৃহস্পতিবার শাহান আলীর ভাগ্নে মো. সোহেল রানা খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা করেন। সেই মামলায় শুক্রবার কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় অপহরণকারী মো. রেজাউল ইসলামের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং অপহরণের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।

Reneta

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ৬পুলিশ পরিচয়ে অপহরণমুক্তিপণ দাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিতের নেতৃত্বে যাদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত

পরবর্তী

রাজধানীতে ট্রাফিক অভিযানে দুইদিনে ৩ হাজার ২৫১টি মামলা

পরবর্তী

রাজধানীতে ট্রাফিক অভিযানে দুইদিনে ৩ হাজার ২৫১টি মামলা

সীমান্তে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, অনেকে আহত

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT