চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মিয়ানমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

আটক ১০ রোহিঙ্গা মুসলিম নাগরিককে হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে মিয়ানমার। তবে রয়টার্সের প্রতিবেদনের প্রেক্ষিতে তা করা হচ্ছে না বলে সরকারের একজন মুখপ্রাত্র রোববার জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সেপ্টেম্বরে উত্তর রাখাইনের ইনদিন গ্রামে ১০ জন রোহিঙ্গা মুসলিমকে নিরাপত্তাবহিনীর সদস্য ও বৌদ্ধ নাগরিকরা মিলে হত্যা করে গণকবর দেয়।

এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক হন রয়টার্সের দুই সাংবাদিক, যারা এখনো আটক রয়েছেন।

সম্প্রতি এই ঘটনারই বিচার শুরু করেছে মিয়ানমার। সরকারের মুখপাত্র জ হিতে বলেন, ওই ঘটনায় জড়িত সাত সৈন্য, তিন পুলিশ সদস্য এবং ৬ গ্রামবাসীকে আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের আগেই সেনাবাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ১৬ জনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

গত ১০ জানুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী জানায়, নিহত ১০ রোহিঙ্গা দুইশজনের একদল বিদ্রোহীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা করে। বৌদ্ধ গ্রামবাসী তাদের মধ্যে কয়েকজনকে আটক করে। পরে বৌদ্ধ নাগরিকরা ছুরি দিয়ে কয়েকজনকে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে বাকিদের হত্যা করে।

তবে সামরিক বাহিনীর এই বক্তব্য রয়টার্সের প্রতিবেদনের সঙ্গে বিরোধপূর্ণ। স্থানীয় বৌদ্ধ ও মুসলিম নাগরিকদের সঙ্গে কথা বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

Reneta

স্থানীয় বৌদ্ধরা রয়টার্সকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওপর বড় কোন বিদ্রোহী দলের হামলা হয়নি। আর মুসলিম রোহিঙ্গারা জানিয়েছে, আশ্রয় প্রার্থী কয়েকশ নারী, পুরুষ এবং শিশুর সঙ্গে সৈন্যরা ওই ১০ জনকেও ধরে নিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণকবরমিয়ানমাররোহিঙ্গা হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT