চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানকে পাশে পাচ্ছে বাংলাদেশ

পান্থ রহমানপান্থ রহমান
১:৪১ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বড় দেশগুলোকে পাশে চায় বাংলাদেশ। সমস্যাটি নিয়ে এতদিন সরাসরি কিছু না বললেও এবার মুখ খুলতে শুরু করেছে জাপান। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে এই দেশ।

দু’দিনের মিয়ানমার সফর শেষে বাংলাদেশে এসে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইওয়াও হোরি শোনালেন এ বিষয়ে তাদের সমর্থনের কথা। তিনি বলেছেন, জটিল এ সমস্যা সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে তারা।

মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচারে দেশত্যাগে বাধ্য হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠির বাংলাদেশমুখি হওয়ার ঘটনা এখন গোটা দুনিয়ার অন্যতম খবর। খোদ জাতিসংঘের হিসেবে এরই মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে সাড়ে চার লাখের বেশি রোহিঙ্গা।

এতগুলো বাড়তি মানুষের বোঝা কাঁধে নেওয়ায় বাংলাদেশকে সাধুবাদ জানালেও, সমস্যাটির স্থায়ী সমাধান খুঁজছে জাতিসংঘ। বেশ কিছু দিন পর্যবেক্ষণের পর আড়মোড়া ভেঙে বিশ্ব মোড়লরা তাই তৎপর।

ইতোমধ্যে নিরাপত্তা পরিষদের বৃহস্পতিবারের আনুষ্ঠানিক বৈঠকের আগে মঙ্গলবারই হয়ে গেলো প্রস্তুতিমূলক রুদ্ধদ্বার বৈঠক। সেখানে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের নিন্দা জানিয়ে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে জোর দিয়েছে পরিষদ।

বাংলাদেশ আশা করছে রোহিঙ্গা ইস্যুতে পাশে সব বন্ধু রাষ্ট্রকেই পাওয়া যাবে। নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যরাষ্ট্রসহ আরও চারটি অস্থায়ী সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাপানরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT