পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে নয়; জাতিসংঘকে মিয়ানমারের রাখাইনে গিয়ে নিরাপদ পরিবেশ তৈরি করার তাগিদ জানাচ্ছি।
আব্দুল মোমেন মিয়ানমারের ওপর চাপ তৈরিতে বিভিন্ন দেশের মহড়া দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।
পাহাড় ধসের ঝুকিঁতে থাকা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে চায় সরকার। এক্ষেত্রে জাতিসংঘের অনীহার পরিপ্রেক্ষিতে তিনি জানান, কেউ মারা গেলে দায় জাতিসংঘের।







