চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট থেকে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশীদের সতর্ক করে দিয়ে বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা সংকট এই অঞ্চলের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।

গত বছরের ২৫ আগস্ট থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।  মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর বর্বর অভিযানের পর এই সংকট সৃষ্টি হয়।  জাতিসংঘ একে ‘জাতিগত নিধন অভিযান’ বলে অভিহিত করেছে।

মিয়ামার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।  মিয়ানমারের দাবি, গত আগস্টে আরাকান সালভেশন আর্মির (আরসা) জঙ্গিদের হামলার কারণে এই অভিযান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সংকটের কারণে বহু বেপরোয়া ও বাস্তুচ্যুত মানুষ ইসলামিক স্টেটের (আইএস) মতো চরমপন্থী দলের ফাঁদে পা দিতে পারে।  বিষয়টা এখন আর কোন এক দেশের অভ্যন্তরীণ বিষয় নেই।

অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়া-আসিয়ান এর বিশেষ বৈঠকে নাজিব এই কথা বলেন।  নাজিব যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তার কয়েক মিটার দূরেই বসেছিলেন মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেতা অং সান সু চি।

জাতিসংঘ শুক্রবার রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় শতকোটি ইউএস ডলার অনুদানের আবেদন করেছে।

Reneta

এই সংকেটের যথাযথ ও টেকসই সমাধান খুঁজে পেতে মালয়েশিয়া সাহায্য করতে প্রস্তুত জানিয়ে নাজিব রাজাক জঙ্গি হুমকি মোকাবেলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

“আমাদের সতর্ক হতে হবে এবং সহোযোগিতা বাড়াতে হবে। কারণ ইরাক ও সিরিয়ায় আইএসের পতন, তাদের আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করেছে এবং অন্যত্র মাথা তুলে দাড়াতে উন্মুখ।  বিশেষ করে তাদের জন্য অনুকূল অস্থিতিশীল এলাকাগুলোতে, যেখানে তারা সহজেই কার্যক্রম চালাতে করতে পারবে।”

ফিলিপাইনের মারাউয়ি শহর আইএসপন্থী জঙ্গি দলের দখলে নেওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের মারাউয়ি থেকে শিক্ষা নিতে হবে।  মিনদানাও অঞ্চলের (ফিলিপাইনের) কমপক্ষে ১০টি জঙ্গি দল আইএস এর সাথে তাদের সংশ্লিষ্টতা ঘোষণা করেছে।

আসিয়ান ও অস্ট্রেলিয়া ১৯৭৪ সাল থেকেই ডায়লগ পার্টনার।  আসিয়ানভূক্ত ১০টি দেশের মধ্যে মিয়ানমারও রয়েছে।  ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ছাড়া বাকি ৯টি দেশের নেতারা সিডনির এই সম্মেলনে উপস্থিত রয়েছেন।  দেশে কিছু জরুরি কাজের জন্য দুতার্তে এই সম্মেলনে অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ানের সদস্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসিয়াননাজিব রাজাকমালয়েশিয়ারোহিঙ্গা
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT