চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকটে প্রায় তিন বছর বন্ধ থাকার পর কক্সবাজারে চালু হচ্ছে জন্মনিবন্ধন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:২৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০২০
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে রোহিঙ্গা সংকটের কারণে বন্ধ থাকা জন্মনিবন্ধন সনদ প্রদান প্রায় তিন বছর পর চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রোববার দুপুরে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কামাল হোসেন।

দুপুরে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে জেলা আইন-শৃংখলা কমিটির এক ভার্চুয়াল সভা (অনলাইন মিটিং) অনুষ্ঠিত হয়। এতে বন্ধ থাকা জন্মনিবন্ধন সনদ প্রদান প্রক্রিয়া যাচাই-বাছাই পূর্বক চালুর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত আকারে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে নির্দেশনা নিয়ে এক চিঠি প্রেরণ করা হবে বলে জানায় জেলা প্রশাসন।

গত ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানামারের রাখাইন রাজ্যে জাতিগত সংহিসতার পর দেশটির সামরিক বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয় প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা। এর আগে বিভিন্ন সময়ের সহিংসতার ঘটনায় আশ্রয় নিয়েছিল অন্তত ৫ লাখ রোহিঙ্গা। আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের অনেকে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বাংলাদেশের নাগরিক সনদ সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল। এর প্রেক্ষিতে গত ২০১৭ সালের ২৫ আগস্টের পর প্রশাসন কক্সবাজার জেলায় জন্ম নিবন্ধন সনদ প্রদান বন্ধ রাখার নির্দেশনা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মনিবন্ধনরোহিঙ্গাসনদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT