চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা: বর্মি তদন্ত কমিশন বাতিলের দাবি জানালো হিউম্যান রাইটস ওয়াচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য মিয়ানমার সরকারের গঠিত তদন্ত কমিশন বাতিল করে দেয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

সংগঠনটির অভিযোগ, কমিশনটি রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সব অত্যাচার-নিপীড়নের অভিযোগ তদন্ত করতে স্পষ্টতই আগ্রহী নয়।

বুধবার হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর মিয়ানমার প্রশাসন গঠিত ‘ইন্ডিপেনডেন্ট কমিশন অব ইনকোয়ারি’র প্রধান রোজারিও মানালো এক সংবাদ সম্মেলনে বলেন, তার কমিশন তদন্ত শুরু হওয়ার পর থেকে গত চার মাসে এমন কোনো প্রমাণ পায়নি যা রাখাইনে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে সমর্থন করে।

মানবাধিকার সংস্থাটির অভিযোগ, মানালোর বিবৃতিই প্রমাণ করে, কমিশনটি ২০১৬’র আগস্টে সহিংসতা শুরু হওয়ার সময় থেকে এ পর্যন্ত জাতিসংঘের তদন্তকারী, মার্কিন পররাষ্ট্র বিভাগ এবং এইচআরডব্লিউ’র অনুসন্ধান করে সংগ্রহ করা তথ্য-উপাত্ত ও প্রমাণ উপেক্ষা করে যাচ্ছে।

এইচআরডব্লিউ’র এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের বিপুল পরিমাণ প্রামাণ্য দলিলাদি থাকা সত্ত্বেও মিয়ানমারের কমিশন সেগুলো অবজ্ঞা করার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয়েছে যে, কমিশনটি ন্যায়বিচারের বিষয়ে আগ্রহী নয়।’

Reneta

অ্যাডামসের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত তদন্ত কমিশনটিকে বিশ্বাস না করে মিয়ানমারের ইস্যুটিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গালিড নিউজহিউম্যান রাইটস ওয়াচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT