মিয়ানমারের কূট-কৌশলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সন্দেহ

চলতি মাসে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা নিয়ে কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা সন্দিহান। তাদের মতে, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অনেক জটিল। তাই দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক চাপ অব্যাহত রাখার তাগিদ তাদের।
মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে দিতে গঠিত হয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। আগামী ১৫ জানুয়ারি মিয়ানমারের নেপিদোতে এর প্রথম সভায় যোগ দিচ্ছেন পররাষ্ট্রসচিব শহীদুল হক।
রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার শুরুতে এক লাখ রোহিঙ্গার তালিকা চেয়েছে মিয়ানমার। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেবে তারা। তবে, মিয়ানমারের শর্তমতে তালিকা করা কঠিন বলে বিশ্লেষকরা মনে করছেন।
তারা বলছেন, মিয়ানমারের কূট-কৌশল মোকাবিলায় জোরালো কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মত তাদের।
বিস্তারিত দেখুন সামিয়া রহমান প্রিমার ভিডিও রিপোর্টে:






