চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহায় রোহিঙ্গাদের পাশে তিনি ছিলেন, তিনিই আছেন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
অসহায় রোহিঙ্গাদের পাশে থাকা ব্যক্তির সাথে নারী শিশুর আন্তরিক সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় ও জীবন বাঁচাতে বন্যার পানির মতো বাংলাদেশে প্রবেশের ঘটনা সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বহুল আলোচিত একটি বিষয়। এখন পর্যন্ত প্রায় ৮ লাখের মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। পশ্চিমা ও বিভিন্ন অঞ্চলভিত্তিক গণমাধ্যমে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে আলোচিত, প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। কিন্তু উদ্বেগের সঙ্গে সঙ্গে গর্বের বিষয়: এই বিপর্যয় সামাল দেবার দায়িত্ব এসে পড়েছে বাংলাদেশের উপরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি মনোযোগে এই সমস্যা সমাধানের কাজ চলছে। রোহিঙ্গা প্রবেশে কোনো ধরণের বাধা না দিয়ে তাদের প্রবেশ ও আশ্রয় দানের বিষয়টি করা হচ্ছে বেশ সুশৃঙ্খলভাবে। ২০০০ একর জমিতে তাদের অস্থায়ী আবাস তৈরি ও বায়োমেট্রিক নিবন্ধনের মতো কার্যকর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে দ্রুততার সঙ্গে। এসব কাজ হয়েছে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ ও অনুমোদনের পরেই। সেইসঙ্গে সারাবিশ্বে জনমত তৈরি ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সর্ম্পক বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন তিনি। ১৯৯৪ সালেও বিরোধীদলীয় নেত্রী থাকা অবস্থায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন মানবতার দৃষ্টিকোণ থেকে। অসহায় রোহিঙ্গাদের পাশে তিনি সেই ১৯৯৪ সালেও ছিলেন, এই ২০১৭তেও আছেন। রোহিঙ্গা পরিস্থিতিতে যেসব দেশ দূরে থেকে বাংলাদেশকে নানা প্রেসক্রিপসন দিচ্ছে, সুপারিশ করছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশ নিজের মতো করে কার্যকর চেষ্টা করে যাচ্ছে। রোহিঙ্গা সমস্যা যে স্বল্পকালীন সমস্যা না এবং এ সমস্যা মোকাবিলায় অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে, তা বিভিন্ন সমালোচক ও শুভাকাঙ্খিদের বোঝা উচিত বলে আমরা মনে করি। স্ব-ক্ষমতায় বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে অতীতে শেখ হাসিনা যেমন দৃঢ়তা দেখিয়েছেন, এবারও হয়তো তিনি এই রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে পারবেন বলে আমাদের আশাবাদ। মানবতার জয় হোক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইয়াবার খুচরা বিক্রেতা ছিল পলাশ

পরবর্তী

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিবে ডিএমপি

পরবর্তী
দুর্গাপূজার প্রতিমা সাজসজ্জা, রঙিন ও বিস্তারিত শৈল্পিক কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিবে ডিএমপি

ফুটবল খেলোয়াড়রা মাঠে, একজনের মুখে হাত, অন্যজন ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কারও অভিষেক হলেই জ্বলে ওঠেন মেসি

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT