চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবার খুচরা বিক্রেতা ছিল পলাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
পলাশের ইয়াবা বিক্রেতা গ্রেফতার, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার বনশ্রীসহ বিভিন্ন স্থানে ইয়াবার খুচরা বিক্রি করত পলাশ চন্দ্র। তিনি চট্টগ্রাম-কক্সবাজার থেকে ইয়াবা এনে এ ব্যবসা করত। আর এই ব্যবসা করতে এবং ইয়াবা বহনে সহযোগিতা করতো তার স্ত্রী কুলসুম আক্তার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) মুকুল জ্যোতি চাকমা।

এর আগে, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে বনশ্রী জি ব্লকের ৬ নম্বর রোডের একটি বাসার সামনে থেকে ১০ হাজার ১শ’ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটককৃতরা হলেন- পলাশ চন্দ্র সাহা, তার স্ত্রী কুলসুম আক্তার ও তার বন্ধুর স্ত্রী তাহমিনা।

Banglabid

ডিএনসি’র ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) মুকুল জ্যোতি চাকমা বলেন, আটক আসামী পলাশ দীর্ঘদিন যাবৎ বনশ্রীতে ইয়াবার খুচরা বিক্রি করর আসছিলো। আমাদের কাছে তথ্য ছিল চট্টগ্রাম থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা বনশ্রীতে অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, মঙ্গলবার ভোর সাড়র ৫টার দিকে বনশ্রীর ওই বাসার সামনে একটি সিএনজি যোগে পলাশ সহ দুই মহিলা নামেন। বাসায় প্রবেশের সময় আমরা ঘিরে ফেলি।

ওই বাড়ির মালিকের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে কুলসুমের পা’য়ে এংলেটে বাধা অবস্থায় ১ হাজার ৬৩২ টি, এবং তাহমিনার পা’য়ে এংলেট দিয়ে বাধা অবস্থায় ১ হাজর ৬শ ইয়াবা পিস উদ্ধার করা হয়। পরে পলাশের তথ্যমতে তার মোটর সাইকেল থেকে ৮’শ পিস এবং তার ঘরের আলমারির ভেতরে লুকায়িত অবস্থায় ৬ হাজার ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Reneta

তিনি বলেন, আসামীদের উপর ১৫ দিন যাবত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টিম নজরদারি রাখছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী পলাশ চন্দ্র জানায়, দীর্ঘদিন থেকে সে এ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও কক্সবাজার থেকে একাধিকবার ইয়াবার চালান ঢাকায় নিয়ে এসেছিলেন। তারই পরামর্শে পারস্পারিক যোগসাজশে এই ইয়াবার চালান আনতে কক্সবাজার যায় তাহমিনা ও কুলসুম।

আসামী তাহমিনা আক্তার কে জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি, তার স্বামী সালাহউদ্দিন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের(এসবি) টিএফআই শাখায় উপ-পরিদর্শক পদে কর্মরত আছেন। এ বিষয়ে তথ্য যাচাইবাচাই করা হচ্ছে।

তিনি বলেন, এই ঘটনায় আটক তিন আসামীকে বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় মোহাম্মদপুর সার্কেল পরিদর্শক সাজেদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদনও করা হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্রাম নিয়ে ‘মনের সব কথা’ জানালেন সাকিব

পরবর্তী

অসহায় রোহিঙ্গাদের পাশে তিনি ছিলেন, তিনিই আছেন

পরবর্তী
অসহায় রোহিঙ্গাদের পাশে থাকা ব্যক্তির সাথে নারী শিশুর আন্তরিক সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহায় রোহিঙ্গাদের পাশে তিনি ছিলেন, তিনিই আছেন

দুর্গাপূজার প্রতিমা সাজসজ্জা, রঙিন ও বিস্তারিত শৈল্পিক কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিবে ডিএমপি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT