চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিবে ডিএমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
দুর্গাপূজার প্রতিমা সাজসজ্জা, রঙিন ও বিস্তারিত শৈল্পিক কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন ঈদের মতো আসন্ন দুর্গাপূজা উৎসবেও ডিএমপি নির্বিঘ্নে নিরাপত্তা দেবে।

মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিরা নিয়ন্ত্রণে থাকলেও নিশ্চিহ্ন হয়ে যায়নি। আমাদের সবসময় সজাগ থাকতে হবে যাতে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। ঈদের মতো আগামী দুর্গাপূজা উৎসবেও ডিএমপি নির্বিঘ্নে নিরাপত্তা দেবে।

Banglabid

সভায় কমিশনার জঙ্গি নিয়ন্ত্রণে ডিএমপির বিভিন্ন ইউনিটের কর্মতৎপরতার প্রশংসা করেন। শোকের মাস আগস্টের নিরাপত্তা এবং ঈদে নির্বিঘ্ন নিরাপত্তা দেয়ার জন্য তিনি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সভায় কমিশনার ডিএমপির থানাগুলোতে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে কঠোর বার্তা দেন কমিশনার।

Reneta

তিনি বলেন, বিভিন্ন সময় মাদক ব্যবসার সঙ্গে পুলিশের জড়িত থাকা অথবা মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ পাওয়া গেছে। এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কেউ যদি সংশ্লিষ্ট থাকে তাহলে আমি তাদের পুলিশের চাকরি ছেড়ে দিতে বলছি।

সভায় ডিএমপি কমিশনার রাজধানীর ভাড়াটেদের নিবন্ধনের বিষয়টি জানতে চান। তিনি ভাড়াটেদের তথ্য নিয়মিত হালনাগাদেরও নির্দেশ দেন।

সভায় ডিএমপির থানা পুলিশের ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি), ডিএমপির সব বিভাগের উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) এবং ডিএমপি হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন আছাদুজ্জামান মিয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসহায় রোহিঙ্গাদের পাশে তিনি ছিলেন, তিনিই আছেন

পরবর্তী

কারও অভিষেক হলেই জ্বলে ওঠেন মেসি

পরবর্তী
ফুটবল খেলোয়াড়রা মাঠে, একজনের মুখে হাত, অন্যজন ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কারও অভিষেক হলেই জ্বলে ওঠেন মেসি

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও কলাকুশলীদের জমকালো আয়োজনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে শুরু হলো মেগা ধারাবাহিক 'হিংটিংছট'

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT