চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চিকে ট্রুডোর চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
অং সান সু চি-জাস্টিন ট্রুডো-রোহিঙ্গা

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে দেশটির ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সু চির কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ‘অবিলম্বে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সন্ত্রাস বন্ধ করে স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনুন।’

কানাডাভিত্তিক বাংলাদেশি নিউজ পোর্টাল নতুনদেশ.কম জানিয়েছে, সোমবার কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাস্টিন ট্রুডোর পক্ষ থেকে চিঠি পাঠানোর কথা জানিয়ে চিঠির বিস্তারিত প্রকাশ করা হয়। এর আগে ট্রুডো টেলিফোনে অং সান সু চির সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন। জাতির উদ্দেশ্যে সু চির ভাষণ দেয়ার পরিকল্পনার মধ্যে জাস্টিন ট্রুডো এ চিঠি পাঠালেন।

সু চিকে লিখা চিঠিতে জাস্টিন ট্রুডো বলেন, ‘প্রকাশ্যে রোহিঙ্গাদের দেশে ফিরে আসার আহ্বান জানান, তাদের নাগরিকত্ব, মানবাধিকার ও সমতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিন।’ চিঠিতে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘গভীর বিস্ময়, হতাশা এবং অত্যন্ত বেদনা নিয়ে আপনার সাথী কানাডিয়ানরা লক্ষ্য করছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর পরিচালিত বর্বরোচিত সন্ত্রাসে আপনি টানা নীরবতা পালন করছেন।’

‘মিয়ানমারের গণতান্ত্রিক নেতা হিসেবে, মানবাধিকারের প্রচারক হিসেবে বর্বরতার বিরুদ্ধে কথা বলা এবং তা বন্ধে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা আপনার নৈতিক এবং রাজনৈতিক বাধ্যবাধকতা,’ চিঠিতে বলেন ট্রুডো।

চিঠিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আক্রান্ত রাখাইন রাজ্যে অবাধে প্রবেশের অধিকার দেয়ার দাবি জানিয়ে ট্রুডো লিখেছেন, ‘বহির্বিশ্বে আপনি যে সম্মান পেয়েছেন, আপনাকে উদ্দেশ্য করে যে সব প্রশংসাবাণী এ যাবতকাল  উচ্চারিত হয়েছে, সেগুলোকে অর্থবহ রাখতে আপনাকে অবশ্যই মিয়ানমারের রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে।’

ট্রুডো বলেন, প্রকাশ্যে সন্ত্রাসের নিন্দা করে সংখ্যালঘুদের নিরাপত্তার নিশ্চিত করে মিয়ানমারকে একটি জাতিগত বিভক্তি থেকে সু চিই রক্ষা করতে পারেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিজাস্টিন ট্রুডোরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমর্থকদের টিকিট দেবে না যুক্তরাষ্ট্র

জুন ৯, ২০২৬
ডিন (ভারপ্রাপ্ত) খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শরিফুল হুদা

জুন ৯, ২০২৬

বিসিবির জরুরি সভায় স্থায়ী কমিটি অনুমোদন, কে কোন দায়িত্ব পেলেন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬’-এর জন্য চলচ্চিত্র আহ্বান

জুন ৯, ২০২৬

মোসাদ্দেকের মহাকাব্যিক প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT