আন্তর্জাতিক

রোহিঙ্গা: নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রশংসা

রোহিঙ্গা: নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রশংসা

প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবিলম্বে মিয়ানমারে ফেরত নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এমন আহ্বান জানানো হয়।

বৈঠকে মিয়ানমারে গণকবরের সন্ধানের ঘটনা তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন, টাস্কফোর্সের মাধ্যমে মিয়ানমারে মনিটরিং এবং সাংবাদিক ও জাতিসংঘের কর্মীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে বাংলাদেশ এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারকে যৌথভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করে চীন।

তবে চলমান সমস্যা সমাধান নিজেদেরই করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত।

বৈঠকে অংশ নেয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, নেদারল্যান্ড, কুয়েতসহ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…