চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শর্মিলা সিনড্রেলা/মাহবুব মোর্শেদ: রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার লি জুন।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফররত বাংলাদেশ আওয়ামী লীগের ১৮ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে  তিনি জানান, রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমারকে বার্তা দিয়েছে দেশটির অন্যতম মিত্র রাষ্ট্র চীন।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বেইজিং থেকে টেলিফোনে চ্যানেল আই অনলাইনকে জানান, সফররত ১৮ সদস্যের প্রতিনিধিদলটি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার লি জুনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে প্রতিনিধি দলের প্রধান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে তাদের সহযোগিতা প্রত্যাশা করেন।

‘জবাবে লি জুন বলেন, রোহিঙ্গা সংকট ও তাতে বাংলাদেশের অবস্থানের বিষয়ে চীন সরকার অবগত রয়েছে। এই সমস্যা সমাধানে তারা ইতিবাচক ভূমিকা রাখবে।’

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, লি জুন জানিয়েছেন– ‘চীন সরকার মিয়ানমারকে প্রভাবিত করবে যেন তারা বাংলাদেশের উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসে। চীন মনে করে এই অঞ্চলে শান্তির জন্য মিয়ানমার সরকারের রোহিঙ্গা সমস্যায় স্থায়ী সমাধানে পৌঁছানো উচিত।’

মিয়ানমারের যেসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের যেন অবিলম্বে ফেরত নেওয়া হয় সেটাও চীন চায় বলে জানান লি জুন।বাংলাদেশ-চীন আলোচনা সভা, রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের ইতিবাচক ভূমিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

আওয়ামী লীগের এই নেতা আরো জানান, চীন সরকার শেখ হাসিনার মানবিক অবস্থানের প্রতি সম্মান দেখিয়ে ২৭ সেপ্টেম্বর রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা পাঠাবে। এর মধ্যে কাপড়, কম্বল ও তাঁবু থাকবে। তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কথা বলার জন্য মিয়ানমারকেও প্রভাবিত করবে। শান্তিপূর্ণ সমাধানের জন্য চীন আঞ্চলিকভাবে ও আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখবে।

চীন জানায়, তাদের সহায়তা চলমান থাকবে। একই সঙ্গে তারা জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিরাপত্তা নিয়ে এবং মর্যাদার সাথে মিয়ানমার ফিরে যেতে পারে সেজন্য তারা আন্তরিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে ফারুক খান ও দীপু মণি চলমান রোহিঙ্গা সংকটের কথা বিস্তারিতভাবে চীনের নেতাদের সামনে তুলে ধরেন এবং রোহিঙ্গাদের উপর পরিচালিত বর্বরতা নিপীড়ন নির্যাতন বন্ধ করার জন্য চীন সরকারে সহযোগিতা কামনা করেন। একই সাথে আওয়ামী লীগ নেতারা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য চীন সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বানও জানান।

জবাবে চীনের ভাইস মিনিস্টার লি জুন বলেন, তারা রোহিঙ্গা সংকট সম্পর্কে এবং রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন। তারা এ সমস্যা শান্তিপূর্ণ উপায়ে স্থায়ী সমাধানের জন্য মিয়ানমার সরকারকে বলেছেন।

বৈঠকে চীনের পক্ষে নেতৃত্ব দেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার লি জুন। আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃত্ব দেন সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান। এছাড়াও উপস্থিত ছিলেন অসীম কুমার উকিল, আফজাল হোসেন, শ ম রেজাউল করিম, দেলোয়ার হোসেন, ড. শাম্মী আহমদ, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, নজিবুল্লাহ হিরু, রিয়াজুল কবির কাওসার, দিপংকর তালুকদার, উপধ্যক্ষ রেমণ্ড আরেং এবং হাবিবে মিল্লাত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT