চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও গণহত্যার ক্ষত বয়ে বেড়াচ্ছে মিয়ানমারের রাখাইন

আলী এরশাদ আলী এরশাদ
৮:৪৫ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

রাখাইন থেকে সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জাতিগত নিধনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসার পর থেকেই আন্তর্জাতিক চাপে আছে মিয়ানমার। জাতিসংঘ ইতোমধ্যে তাদের অনুসন্ধানে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে এসব নির্যাতনের তথ্য পাওয়ার দাবি করেছে। অপরাধের তীব্রতা উল্লেখ করে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্ত করা দরকার বলেও প্রতিবেদনে দাবি করে জাতিসংঘ।

কিন্তু মিয়ানমার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। উল্টো তারা রোহিঙ্গা বিদ্রোহীদের দমন করা হয়েছে বলে দাবি করছে। অপরাধ সংঘটিত এলাকায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি। তবে গণহত্যার অভিযোগ যে মিথ্যা ছিল তা প্রমাণ করতে ও সাংবাদিকদের সন্তুষ্ট করতে গত মাসের শেষ দিকে সরকারের নেতৃত্বে সংরক্ষিত এলাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

সেখান থেকে ঘুরে এসে রাখাইনের বর্ণনা দিয়েছেন সিএনএন’র কয়েকজন সাংবাদিক। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহ পরই তারা মিয়ানমার সফরে যান।

তারা বলেছেন, ‘জরাজীর্ণ সড়ক ধরে আমাদের গাড়ি ছুটে চলছিল। রাখাইনের যে ৩৯২টি গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে, এখান থেকে তার অস্তিত্ব পাওয়া কঠিন। শুধু কালো ক্ষীয়মাণ গাছ দেখা যাচ্ছে। বর্ষাকালও বেশিরভাগ ঝলসানো চিহ্ন মুছে ফেলতে সহায়তা করেছে। মাঠগুলো ভরে গেছে সবুজে সবুজে। বুলডোজারের ব্যাপক কর্মযজ্ঞ ও নির্মাণকাজ রোহিঙ্গাদের বেশিরভাগ স্মৃতি মুছে ফেলছে, যেখানে এক বছর আগেও ছিল তাদের বসবাস।’ 

ব্যাপক হত্যাযজ্ঞের গ্রাম ইন ডিন
জাতিসংঘের প্রতিবেদনে যেসব ভয়াবহতার খবর উঠে এসেছে তার মধ্যে অন্যতম ইন ডিন গ্রাম। এখানেই সাংবাদিকদের যাতায়াত প্রথম বন্ধ করা হয়।

জাতিসংঘ তাদের প্রতিবেদনে জানায়, এখানে নারী, পুরুষ, শিশুদের হত্যা করার পাশাপাশি আহত করা হয়। তাদের ওপর গুলি ও ছুরি চালানো হয়। এই গ্রামেই ১০ রোহিঙ্গা পুরুষকে মেরে গণকবর দেয়া হয়। এই অপরাধ ধারণ করার ফলে রয়টার্সের দুই সাংবাদিককে জেলে যেতে হয়। এছাড়া এই হত্যাকাণ্ডের জন্য ৭ সৈন্যকেও জেল দেয়া হয়। এই নৃশংসতার কারণেই মিয়ানমার সেনাবাহিনীর শাস্তি পাওয়া উচিত বলে জানায় জাতিসংঘ।

Reneta

সিএনএন’র সাংবাদিকরা ওই গণকবর দেখাতে বলেন। কিন্তু স্থানীয়রা জানায়, খারাপ আত্মা বের হয়ে আসতে পারে, তাই এটার অনুমতি নেই। বৌদ্ধ গ্রামবাসী একপর্যায়ে রেঘে যেতে শুরু করে এবং উচ্চস্বরে তাদের চলে যেতে বলে।

ইন ডিনে ৭ হাজারের মতো লোক ছিল, যাদের ৯০ ভাগ ছিল রোহিঙ্গা। এখন সেখানে কোন রোহিঙ্গা বা তাদের ঘরবাড়ি কিছুই নেই। স্থানীয় বৌদ্ধরাও রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। মুসলিমরা আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিচ্ছিল বলে বৌদ্ধদের অভিযোগ। তবে বৌদ্ধদের এলাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। বৌদ্ধ গ্রামবাসী সাংবাদিকদের দেখে আশ্চর্য হয়নি, কারণ এ বিষয়ে তাদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। 

সরকার আমাদের কয়েদির মতো করে রেখেছে

এখনও অনেক রোহিঙ্গা থেকে গেছে রাখাইনে। তারা সিএনএন’র সঙ্গে স্বাধীনভাবে কথা বলতে পারেনি। তারা এখনো আতঙ্কগ্রস্ত।

৫০ বছর বয়সী মোহাম্মেদ উদ্দিন বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, ‘ভালো’ ‘খুব ভালো’। এরপর তিনি কিছুক্ষণ থেমে বলেন, ‘এটা আসল উত্তর না’।

আরেকজন বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলা ‘বড় সমস্যা’, কারণ ‘সরকারের লোক’ তাদের ঘিরে রেখেছে।

মংডুর এক যুবক ফোনে ভীতির কথা জানিয়ে বলেন, এখানে কোন স্বাধীনতা নেই, মুসলিমদের জন্য কোন জায়গা নেই এখানে। আমার কোন চাকরি নেই, শিক্ষা নেই। আমরা কোথাও যেতে পারি না, সরকার আমাদের কয়েদির মতো করে রেখেছে।

রাখাইনে এখনও ২ লাখ ৪০ হাজার রোহিঙ্গা অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। তাদের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হচ্ছে। তাদের চলাচলেরও ওপরও রয়েছে কঠোর নির্দেশনা। অনেকেই ঘরবাড়ি ছাড়ার ভয়ে আছে, ভয় আছে অবশিষ্ট সম্পদ হারানোর।

আমরা জীবন নিয়ে শঙ্কিত

রাখাইনের উত্তর অংশে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ এ অস্থায়ী ক্যাম্পে বসবাস করে ৫০ হাজার রোহিঙ্গা। এখানকার একজন বলেন, আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত। আমাদের প্রধান গুরুত্বপূর্ণ বিষয় জীবন রক্ষা করা।

তারা মিয়ানমারের ফেরত যাওয়ার বিষয়ে খুব ভীত। বিজিবির পাহাড়ায় তারা বাংলাদেশেও ঢুকতে পারছে না। আন্তর্জাতিক রেডক্রসের সহায়তায় তারা বেঁচে আছে।

তারা জানায়, তারা এক নরক থেকে আরেক নরকে এসে পড়েছে, কিন্তু জীবনের ঝুঁকি নেয়ার চেয়ে এটা ভালো। কেউ এমন পরিস্থিতিতে থাকতে চায় না, কিন্তু তাদের জন্য মিয়ানমার এখনো নিরাপদ নয় বলে জানায়। 

‘মিয়ানমারে কখনোই গণহত্যা সংঘটিত হয়নি’

এতকিছুর পরও মিয়ানমার জানায় তাদের দেশে কখনই গণহত্যার ঘটনা ঘটেনি। মংডু পৌরসভার প্রশাসক ইউ মাইন্ট এক আনুষ্ঠানিক ঘোষণায় একথা জানিয়ে বলেন, যদি কোন গণহত্যার ঘটনা ঘটে থাকে তাহলে এখনও এখানে কীভাবে মুসলিমরা বসবাস করছে?

তিনি আরও অভিযোগ করেন, রোহিঙ্গা বিদ্রোহীরা তাদের বাড়িঘর পুড়িয়েছে। ‘একটি স্বায়ত্বশাসিত অঞ্চল পেতে’ ১৯৪০ সাল থেকেই রোহিঙ্গারা সহিংসতা জিইয়ে রেখেছে। রোহিঙ্গারা সুযোগ পেলেই আদিবাসীদের হত্যা করবে বলে অভিযোগ করেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার এবং বাংলাদেশ তিনটি সমঝোতা স্বাক্ষর করেছে। কিন্তু বাস্তবতা হলো আপাতদৃষ্টিতে তার কোন অগ্রগতি নেই। জাতিসংঘের ইয়াংহি লি বলেছেন, মিয়ানমার এ বিষয়ে ‘কোন অগ্রগতি করেনি বা ‘বাস্তবিক কোন আগ্রহ দেখায়নি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারমিয়ানমারের রাখাইনরাখাইনরাখাইনে গণহত্যারোহিঙ্গারোহিঙ্গা গণহত্যাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT