চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চীন ও সুইডেনের প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিসহ ৮ সদস্যের চীনা প্রতিনিধিদল এবং সুইডেনের বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা সিলিটার, সুইডেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সিসিলিয়া রুটাসট্রমসহ ৬ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

ক্যাম্প পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, মিয়ানমার থেকে আগত জনগোষ্ঠীর মূল সমস্যা চিহ্নিত করতে আমাদের এ প্রচেষ্টা। আমি বাংলাদেশে নতুন এসেছি। বাংলাদেশ সরকারের প্রতিনিধি, রোহিঙ্গাদের সাথে আলাপ করে এ সমস্যা জানার চেষ্টা করেছি। দ্রুত এর একটি কার্যকরী সমাধান বের করা সম্ভব হবে।

সোমবার দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার ফিরে বিকেলে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে রাষ্ট্রদূত লি জিমিং এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলটি বেলা ১১ টার দিকে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এসময় তারা প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এর পর প্রতিনিধি দলটি নয়াপাড়ার মোচনী ক্যাম্প পরিদর্শন করেন।

৮ সদস্যের এ প্রতিনিধি দল রোববার কক্সবাজার আসেন। তার রোববার বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন এবং প্রত্যাবাসন ইস্যুতে বেশ কয়েকজন সাধারণ রোহিঙ্গার সাথে কথা বলেন। এরপর তারা ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর জিরো পয়েন্ট পরিদর্শন করেন ও মিয়ানমারের কয়েকজন বিজিপি সদস্যের সাথে কথা বলেন।

অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিস. চারলোটা সিলিটার, সুইডেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিস. সিসিলিয়া রুটাসট্রমসহ ৬ সদস্যের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজার এসেছেন।

Reneta

সোমবার বিকাল সাড়ে ৪টায় বিমানযোগে ৬ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছেন। কক্সবাজার পৌঁছে সুইডেনের প্রতিনিধিদলটি বিকেল পৌনে ৫ টায় আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদারের সাথে বৈঠকে বসেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় হোটেল সায়মনে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান, ইউএনএইচসিআর, স্থানীয় সিভিল সোসাইটির প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

মঙ্গলবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রতিনিধিদলটি। প্রতিনিধিদলটি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হেলথ ক্লিনিক, মডেল ওয়ার্কিং গ্রুপসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও হোষ্ট কমিউনিটির জন্য পরিচালিত পরিচালিত মাঠ কৃষক স্কুল পরিদর্শনের কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনের রাষ্ট্রদূতরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT