চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় আটক ৪

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:১৩ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজাররে উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাদের একটি মাদ্রাসায় ছয় খুনের ঘটনায় ক্যাম্পের এক হেড মাঝিসহ আরও চার রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় এজাহারে থাকা পাঁচ জনসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত গাজী সালাহউদ্দিন জানান উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় হামলা চালিয়ে মাদ্রাসার ৬ শিক্ষক ও শিক্ষার্থীকে হত্যার ঘটনায় গতকাল সোমবার এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি শফিউল্লাহকে গ্রেপ্তার করে। তিনি জানান আজ মঙ্গলবার ভোর রাতে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তারা হলো ব্লক মাঝি ফরিদ হোসেন, জাহেদ হোসেন ও মো হাশিম। এ নিয়ে এই মামলায় মোট ১৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ছয় রোহিঙ্গা হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ২৫০ জনকে আসামি করে গত শনিবার রাত পৌনে ১২টার দিকে উখিয়া থানায় মামলা দায়ের হয়।

নিহত মাদ্রাসা ছাত্রদের একজন আজিজুল হকের বাবা ও উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা নূরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ শিহাব কায়সার খান জানান ৬ রোহিঙ্গা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এই মামলায় ইতিপূর্বে গ্রেপ্তারকৃতরা হলো- মুজিবুর রহমান (১৯), দিলদার মাবুদ ওরফে পারভেজ (৩২), মোহাম্মদ আইয়ুব (৩৭), ফেরদৌস আমিন (৪০), আব্দুল মজিদ (২৪), মোহাম্মদ আমিন (৩৫), মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), জাফর আলম (৪৫), মোহাম্মদ জাহিদ (৪০), মোহাম্মাদ আমিন (৪৮)।

এদের মধ্যে অস্ত্রসহ গ্রেপ্তার মুজিবুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ রোহিঙ্গা হত্যারোহিঙ্গারোহিঙ্গা হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT