চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নারী নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:২৯ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দোকানের জন্য ঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

নিহত রোহিঙ্গা নারী নয়াপাড়া শরাণার্থী ক্যাম্পের ৭৩২/৭ নং শেডের ডি-ব্লকের ৩৩৩৫ এমআরসি ধারী মোঃ ইলিয়াছের স্ত্রী আনছার বেগম (৪০)। এ ঘটনায় নিহত আনছার বেগমের পিতা মকবুল আহমদ(৬৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া শরাণার্থী (রেজিস্টার্ড) ক্যাম্পে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়াপাড়া ক্যাম্পে আনছার বেগমের স্বামী ইলিয়াছের দোকানের সামনে কবিরাজী ঔষধ বিক্রিকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার একপর্যায়ে আনছার বেগমকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নয়াপাড়া ক্যাম্পের ৭৫৯/১ নং শেডের ডি-ব্লকের ২৯২১৭ এমআরসি ধারী মৃত কালা মিয়ার ছেলে ছৈয়দ আহমদ (৬৫), ছৈয়দ আহমদের ছেলে আবুল মাছন(১৮), ২৭/৬ নং শেডের ই-ব্লকের ২৮৪৮৫ এমআরসি ধারী ছালেহ আহমদের ছেলে মোঃ ইউছুফ(২২) ও সহোদর মোঃ ইব্রাহীম(২৫), ছালেহ আহমদ (৬২),৭৫৯/১ নং শেডের ডি-ব্লকের ৩৯২১৭ এমআরসি ধারী ছৈয়দ আহমদের দিলবাহারকে (৪০) ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান।

Reneta

রনজিত বড়ুয়া আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT