চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চীনের চাপ অব্যহত রয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ মন্ত্রী সং থাও বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মায়ানমারের উপর চীন চাপ প্রয়োগ করেছে এবং চাপ অব্যাহত রাখবে।

বেইজিংয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চীন কমিউনিস্ট পার্টির এক বৈঠকে এসব কথা বলেন সং থাও। বৈঠক শেষ এ খবর জানিয়েছে উপস্থিত আওয়ামী লীগ নেতারা।

এ সময় সান থাও বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন গঠণমুলক শান্তিপূর্ণ সমাধান আশা করে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ইতিমধ্যে মায়ানমার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার বাস্তবায়নও আশা করে চীন। সান থাও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশেল অর্থনৈতিক অর্জন ও উন্নয়ন নিশ্চয়ই প্রশংসার দাবীদার। বাংলাদেশের অগ্রগতিতে চীন খুব খুশী।

Banglabid

তিনি বলেন, বাংলাদেশকে চীন শুধু প্রতিবেশী রাষ্ট্রই মনে করে না মহান বন্ধু ও ভাতৃপ্রতীম মনে করে। চীন মনে করে বাংলাদেশের আরও অগ্রগতি ও উন্নয়নের উন্নয়নের জন্যে সরকারের স্থিতিশীলতা ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এটা থাকলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশের মানুষ তাদের কাঙ্খিত সুফল পাবে। দারিদ্র দূরীকরণে বাংলাদেশের যে পদক্ষেপ চলমান, নিশ্চয়ই তা বাস্তবায়ন হবে।

সাং থাও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের এবং চীনা কমিউনিস্ট পাটির সঙ্গে আওয়ামী লগের সম্পর্কন্নোয়ন ঘটেছে। চীন এতে খুশী।

গত রোববার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল চীন সফরে যান। আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান।

Reneta

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য পারভীন জাহান কল্পনা, আনোয়ার হোসেন, মেরিনা জাহান, রেমন্ড আরেং এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস।

বৈঠকে ক্ষমতাসীন চায়না কমিউনিস্ট পার্টির আরও উপস্থিত ছিলেন ভাইস মিনিস্টিার কু ইয়াছো ও চীনা আন্তর্জাতিক সম্প বিভাগের মহাপরিচালক সান হাইয়ান। বৈঠকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের প্রধান ফারুক খান রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা সঙ্কটরোহিঙ্গা সমস্যাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপথ নিলেন এক ঝাঁক নাট্য নির্মাতা

পরবর্তী

পা দেখে বোঝা যায় কার কী রোগ

পরবর্তী

পা দেখে বোঝা যায় কার কী রোগ

ঐক্যফ্রন্ট

আওয়ামী লীগ সংলাপে রাজি হওয়ায় আপাতত ইসির সঙ্গে বৈঠক নয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT