চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় সরকার: এম সাখাওয়াত হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
এম সাখাওয়াত হোসেন কূটনৈতিক আলোচনায় বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার সামরিক কৌশলে নয় বহুপাক্ষিক মানবিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চায়।

আজ ১৭ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সামনে রেখে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও প্রত্যাশা নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা অত্যাবশ্যক এবং বাংলাদেশ আর নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Banglabid

তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে পারবে, তবে তা সম্ভব হবে শুধু আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে। সরকার আন্তর্জাতিক পক্ষগুলোকে যুক্ত করে এই সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করছে।

উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা ইস্যুতে দেশি ও বিদেশি পক্ষ, বিশেষ করে আরাকান ও মিয়ানমারের বিভিন্ন পক্ষকে নিয়ে গঠিত প্ল্যাটফর্মকে কার্যকরভাবে এগিয়ে নিতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও আলোচকরা জাতিসংঘ সাধারণ অধিবেশনকে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসন নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা মনে করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম সাখাওয়াত হোসেনরোহিঙ্গা সমস্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT