চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ছয় দেশ

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১০:৫৯ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। রোহিঙ্গদের ওপর নির্যাতনকে যুদ্ধাপরাধের মতো অপরাধ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ মার্কলি। জাপান, জার্মানি ও সুইডেনের পররাষ্ট্র মন্ত্রীরা কূটনৈতিক চাপ অব্যাহত রাখার আশা জানিয়েছেন।

রোববার গণভবনে যুক্তরাষ্ট্রের সিনেটর, যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ওয়েসেক্স এর কাউন্টেস, জাপান, জার্মানি ও সুইডেনের পররাষ্ট্র মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থাকার এ ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে সিনেটর জেফ মার্কলির নেতৃত্বে মার্কিন আইন প্রণেতাদের দশ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নৃশংসতাকে যুদ্ধাপরাধের মতো অপরাধ উল্লেখ করে মার্কিন সিনেটর বলেন, এ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।

একই ভেন্যুতে বাংলাদেশে সফরে আসা যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ওয়েসেক্স এর কাউন্টেস সোফি হেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কূটনৈতিক চাপ অব্যাহত রাখার ওপর জোর দেন।

রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘুরে এসে বিকেলে জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো, জার্মানের পররাষ্ট্র মন্ত্রী সিগমার গাবরিয়েল এবং সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী মারগট ওয়ালস্ট্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রী এদেশে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের ফেরত পাঠাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে। জার্মানরি পররাষ্ট্রমন্ত্রী ও সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকতে তাদের জোরালো সমর্থনের কথা ব্যক্ত করেছেন। প্রত্যেকেই বাংলাদেশের মানবিক আচরণের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে কুতুপালং ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে মিয়ানমারে আসন্ন আসেম সম্মেলনে এ নিয়ে মিয়ানমারের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ফেডেরিকা মোঘেরিনি।

Reneta

তারা এমন একটা সময় বাংলাদেশ সফর করলেন যখন আগামী ২১-২২ নভেম্বর মিয়ানমারে এশিয়া-ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আসেম হতে যাচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা সমস্যা সমাধান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT