অপরাধ

‘ডাকাত সন্দেহে’ বাংলাদেশিদের উপরে রোহিঙ্গাদের হামলায় আহত ৪

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার জেলার মানচিত্র, যেখানে শহর ও উপজেলা গুলোর অবস্থান দেখানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ‘ডাকাত সন্দেহে’ রোহিঙ্গাদের হামলায় স্থানীয় ৪ বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ২ জন।  আটক করা হয়েছে ২ রোহিঙ্গাকে।

শুক্রবার গভীর রাত ১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের।

তবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে না পারলেও আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, শুক্রবার গভীর রাত ১ টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ‘ডাকাত সন্দেহে’ স্থানীয় বাংলাদেশিদের উপর রোহিঙ্গারা হামলা চালায়। এতে ৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতাল সহ স্থানীয় আরেকটি ক্লিনিকে ভর্তি করে।

তিনি বলেন: আহতরা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে এবং অপর ২ জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ স্থানীয় অধিবাসী নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ভোর রাতে ২ রোহিঙ্গাকে আটক করেছে।

নিখোঁজদের উদ্ধার আর দোষীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

বিষয়:আহত কক্সবাজার ডাকাত বাংলাদেশী রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…