চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের সহযোগিতায় বিশ্বকে এগিয়ে আসতে হবে: ওআইসি মহাসচিব

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৫৩ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গাদের সাহায্যে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুসলিম দেশ সমূহের জোট ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল ওথাইমেল। তিনি বলেন, রোহিঙ্গারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। তাই জাতিসংঘসহ সকলকে তাদের পাশে দাঁড়ানো উচিত।

শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওআইসি মহাসচিব বলেন, ধর্ষণ এবং গুলি করে হত্যাসহ নানাভাবে রোহিঙ্গাদের নির্যাতন করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তাদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আইনগত, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলসহ বাংলাদেশের মানুষ তাদের পাশে আছে এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক একইভাবে বিশ্ববাসীও রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় ওআইসি মহাসচিব কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জেলা প্রশাসন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থাসহ বিভিন্ন এনজিও’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে তিনি মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভয়াবহ নির্যাতনের কথা শোনেন। বৈঠক শেষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং বিভিন্ন ক্যাম্পের ব্লক গুলো ঘুরে দেখেন।

Reneta

এসময় তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সচিব বাকি বিল্লাহ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ  আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ইউসেফ বিন আহমাদ আল ওথাইমেল বুধবার চারদিনের সফরে ঢাকায় আসেন। নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওআইসিওআইসি মহাসচিবরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT