চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রশ্নে কোনো দলবাজি নয়: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রশ্নে কোনো রাজনীতি নয়, কোনো দলবাজি নয় বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন: রোহিঙ্গাদের বিষয়টি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো, ঐক্যবদ্ধভাবে আপনার আমাদের সরকারকে সমর্থন করুন। সরকারকে সাহায্য করুন। আমরা দলবাজি করতে চাই না। এককভাবে করতে চাই না, সবাইকে নিয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান করবো।

সোমবার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘সদ্য প্রয়াত ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের শোক সভায়’ তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন: ২ বছর আগে মায়ের মমতা নিয়ে শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আজকে রোহিঙ্গাদের কেন্দ্র করে অশুভ শক্তির চক্রান্ত শুরু হয়ে গেছে। সারা দুনিয়াকে বলবো, অনুরোধ করবো, দয়া করে চাপ সৃষ্টি করে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যবস্থা করুন। আমার দেশ ছোট দেশ। ১৬ কোটি মানুষের এই দেশে আজকে এই মানুষদের নিয়ে অশুভ শক্তি কাজ করছে। আমরা প্রমাণ পেয়েছি কয়েকদিন আগে।

শোক সভায় আরও বক্তৃতা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির উপদেষ্টার মণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঐক্য ন্যাপের নেতা পংকজ ভট্টাচার্য, বাংলাদেশ জাসদ সভাপতি নুরুল শরিফ আম্বিয়া, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনরোহিঙ্গা সংকটরোহিঙ্গা সমস্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘরোয়া ক্রিকেটে ২৩৩% প্রাইজ মানি বাড়াল পিসিবি

পরবর্তী

রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামীকাল

পরবর্তী

রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামীকাল

‘অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবে না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিনিদের কাছে তেলের নিয়ন্ত্রণ তুলে দিয়ে সার্বভৌমত্ব নিয়ে যা বলল ভেনেজুয়েলা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT