চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমার বিপক্ষে ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ছন্দে থাকা মোহামেদ সালাহ সাবেক দলের বিপক্ষে জ্বলে উঠলেন। তার সঙ্গে আলো ছড়ালেন রবের্তো ফিরমিনোও। জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে অবদান রাখেন দুজনেই। তাতে রোমাকে নিমিষেই উড়িয়ে দিতে পেরেছে ‘অল রেডরা’। ফলে সবমিলে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে গেল অ্যানফিল্ডের ক্লাবটি।

মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ইতালির ক্লাবটিকে ৫-২ গোলে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুল। বড় ব্যবধানে হারলেও শেষ দিকে পাওয়া মুল্যবান দুটি অ্যাওয়ে গোল আশা জোগাচ্ছে বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে ওঠা রোমাকে।

ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারাতে হবে রোমাকে। এই ক্ষেত্রে লিভারপুল এক গোল করে ফেললে ব্যবধান আরো বড় হতে হবে। বার্সেলোনার বিপক্ষে এমন সমীকরণের ম্যাচে জয় পেয়েছিল রোমা। প্রথম লেগে ৪-১ গোলের হারের পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতেছিল তারা।

Banglabid

তবে বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পারলেও এই পর্বে রোমার বিপক্ষে ইতিহাস। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই প্রথম লেগ ৫-২ গোলে হেরে দ্বিতীয় লেগ জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারেনি।

২৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আবারো দেখা গেল সাত গোলের এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচ। ১৯৯৫ সালে সর্বশেষ আয়াক্স ৫-২ গোলে হারিয়েছিল বায়ার্নকে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে পঞ্চমবার সাত বা তার বেশি গোলের সেমিফাইনাল ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। দ্বিতীয় লেগে এমন কিছু ঘটে কি না সেদিকেই পাখির চোখ থাকবে ফুটবলপ্রেমীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএস রোমাচ্যাম্পিয়ন্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামিন পেলেন মডেল আসিফ

পরবর্তী

আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে: বিএনপি

পরবর্তী
বিএনপি-মানববন্ধন-খালেদা জিয়া

আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে: বিএনপি

অ্যাডভান্সড ফটো ইমেজ এডিটিং কর্মশালা শুরু শুক্রবার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT