চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার হাতিরঝিলে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর হাতিরঝিলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ উপলক্ষে রোববার  ভোর সাড়ে ৪টা থেকে সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের অভ্যন্তরে সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, রোববার আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া ম্যারাথন হাতিরঝিলে গিয়ে শেষ হবে। এ জন্য ম্যারাথন চলাকালীন সময়ে হাতিরঝিলের অভ্যন্তরে সব ধরনের বাস সার্ভিস ও যানবাহন চলাচল বন্ধ থাকবে।

শনিবার সকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ ২০০ জন দেশি-বিদেশি খেলোয়াড় ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশগ্রহণ করবেন। ম্যারাথন রুট ও তার আশপাশ এলাকার নিরাপত্তা এবং ম্যারাথন চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে উক্ত এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

১. আগামী ১০ জানুয়ারি (রোববার) ভোর সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

২. ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের অভ্যন্তরে সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে।

Reneta

৩. আগত দর্শনার্থীরা তাদের যানবাহনকে পার্কিংয়ের নির্দিষ্ট স্থানে রেখে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করবেন।

৪. সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ ও গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যখন যে সড়ক দিয়ে যাবে, তখন সে সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

পার্কিং সংক্রান্ত নির্দেশনা
১. সাতরাস্তা মোড়ের নিকট তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের সন্নিকটে দুই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

২. পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাতিরঝিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT