চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার আসছে শ্রীলঙ্কা, অধিনায়ক আসবেন সোমবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ০৭, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার দুপুরে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরকারী দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে ঢাকায় আসবেন সোমবার। পুরো দল কলম্বো থেকে আসলেও তিনি আসছেন লন্ডন থেকে। এজন্য বিলম্ব হচ্ছে কিছুটা।

ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গত মাসের মাঝামাঝি ইংল্যান্ডে যান বাঁহাতি ওপেনার করুনারত্নে। দুটি প্রথম শ্রেনির ম্যাচ খেলে ফিরে আসছেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে।

দলে অনেক পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল সাজিয়েছে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের স্কোয়াডে চার নতুন ক্রিকেটার, যাদের এখনো সাদা পোশাকে অভিষেক হয়নি।

রোববার বাংলাদেশে এসে সোমবার থেকেই মিরপুরে অনুশীলন শুরু করবে শ্রীলঙ্কা। নেই কোয়ারেন্টিন, সফরকারীদের থাকতে হবে না জৈব সুরক্ষা বলয়ে। ১১-১২ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে চট্টগ্রামে প্রথম টেস্টের ভেন্যুতে যাবে শ্রীলঙ্কা। বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করতে আগামীকাল সন্ধ্যায় চট্টগ্রাম যাবে।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিমুথ করুনারত্নেবাংলাদেশ সফরবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুলাই ১৩, ২০২৬

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT