বাংলাদেশ

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুই পাশে উপস্থিত হাজারো মানুষের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের বাংলাদেশ এটি। সবাই মিলে পরিশ্রম করে প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকার দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় গুরুদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। এভাবে সমাজের সব শ্রেণির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে দেশকে স্বাধীন করেছেন। একইভাবে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই সবার প্রত্যাশা হওয়া উচিত।

বিষয়:তারেক রহমান প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা শুভেচ্ছা বক্তব্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…