চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনাল্ডোকে দেখে ‘প্যান্ট ভিজিয়ে’ই ফেলছিলেন এই কিংবদন্তি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১৬, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

নিজের সময়ে ছিলেন সেরাদের সেরা একজন। ব্রাজিল ও ফুটবল বিশ্বে নিজেকে পরিণত করেছেন কিংবদন্তিতে। টানা দুই মৌসুম ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, যা এখন পর্যন্ত রেকর্ড। সেসময়ের রোনাল্ডোকে দেখে উচ্ছ্বসিত হওয়াটাই স্বাভাবিক। উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে হাস্যকর এক অঘটনই ঘটিয়ে ফেলেছিলেন অ্যান্ডি কোল, যা নিজ মুখেই জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি!

১৯৯৮ বিশ্বকাপের ফাইনাল খেলা রোনাল্ডো সেবছর বার্সেলোনা থেকে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে যোগ দেন ইন্টার মিলানে। ১৯৯৮-১৯৯৯ চ্যাম্পিয়ন্স লিগে দলকে তোলেন কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগে ম্যানইউর মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা হয়নি তার, সেই ম্যাচটা রেড ডেভিলদের কাছে ২-০ গোলে হেরে যায় ইন্টার।

অন্যদিকে ১৯৯৫ সালে ম্যানইউতে যোগ দেয়া কোলও তখন প্রতিষ্ঠিত তারকা এবং কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সেরা অস্ত্রের একজন। ছয় মৌসুমে নামের পাশে এক ট্রেবলসহ ৯ শিরোপা ও ২৭৫ ম্যাচে ১২১ গোলই বলে দেয় সেসময় রোনাল্ডোর মানেরই খেলোয়াড় ছিলেন সাবেক ইংলিশ তারকা।

তবে রোনাল্ডোর নাম তার মাঝে আলাদা একধরনের উচ্ছ্বাস তৈরি করতো বলে বিউটিফুল গেম পডকাস্টে জানিয়েছেন কোল। ফেনোমেনন তার খুব পছন্দের খেলোয়াড় ছিলেন বলে জানিয়েছেন, ‘আমার মনে পড়ে আমরা একই মৌসুমে সান সিরোর টানেলে দাঁড়িয়েছিলাম, আর তখনই রোনাল্ডোকে দেখলাম। মিথ্যা বলবো না, তখন আমার প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল!’

‘এইতো সেই মানুষটা, যাকে বছরের পর বছর অনুসরণ করেছি। সান সিরোর টানেলে তাকে দেখে ভাবছিলাম, পাগল হয়ে যাচ্ছি। যখন আপনি সেরাদের সমপর্যায়ে থাকবেন, তখন বলতেই পারেন আমি তো এই মানের এই পর্যায়ের। আমি তো এরসঙ্গে একই মাঠে, একই পর্যায়ে খেলবো।’

ট্যাগ: ইন্টারইংল্যান্ডকোলচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগব্রাজিলম্যানইউরোনাল্ডোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোগীর মৃত্যুতে ফৌজদারি অপরাধ: হাইকোর্টের আদেশ স্থগিত

পরবর্তী

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান বাড়ছে ১৫ লাখ

পরবর্তী

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান বাড়ছে ১৫ লাখ

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT