চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-রোমারিওর বিরল রেকর্ডের পাশে নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ২২, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ফুটবলের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ভিন্ন ভিন্ন পেশাদার দলের জার্সিতে তৃতীয়বারের মতো গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৩০ বর্ষী নেইমার। ফরাসি লিগে মেটজের বিপক্ষে এমবাপের হ্যাটট্রিকের রাতে এক গোল করে বিরল রেকর্ডটিতে নাম লিখিয়েছেন তিনি।

ব্রাজিলিয়ান নেইমারের নতুন রেকর্ডটি এতদিন ছিল কেবল তার স্বদেশি কিংবদন্তি রোমারিও এবং পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।

শনিবার রাতে মেটজের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে বল জালে পাঠিয়ে পিএসজির হয়ে গোলের সেঞ্চুরি আদায় করেন নেইমার। আগে সান্তোসের হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ বার বল জালে পাঠিয়েছিলেন। পরে বার্সেলোনায় এসেও ধারা বজায় রেখে ১৮৬ ম্যাচে ১০৫ গোল করে যান। বাকি ছিল পিএসজি। সেখানেও গোলের সেঞ্চুরি মিলল। ১৪৪ ম্যাচে নামতে হয়েছে ফ্রেঞ্চ জায়ান্টদের জার্সিতে।

ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের জার্সিতে গোলের সেঞ্চুরি পেয়েছিলেন রোমারিও। ১৯৮৫ থেকে ২০০৭ পর্যন্ত খেলে যাওয়া রোমারিও পিএসভি আইন্দোহভেন, ভাস্কো দা গামা এবং ফ্লেমেঙ্গোর জার্সিতে গড়েছিলেন অনন্য রেকর্ডটি।

পরে তার পাশে নাম লেখান পর্তুগিজ রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও সবশেষ জুভেন্টাসের জার্সিতে গোলের সেঞ্চুরি হাঁকিয়েছেন সিআর সেভেন।

রিয়ালের হয়ে ৪৫০ বার জালে বল পাঠিয়েছেন ৩৭ বর্ষী রোনালদো। রেড ডেভিলদের জার্সিতে সংখ্যাটা ১১৮। জুভেন্টাসের জার্সি খুলে রাখার আগে গোলের সেঞ্চুরি করে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তবে জাতীয় দলের হয়ে ১১৫ গোল তাকে অনন্য উচ্চতায়ই নিয়ে গেছে। চার সেঞ্চুরির যে রেকর্ডে ভাগ নেই আর কারও।

Reneta

ব্রাজিলের জার্সিতেও রেকর্ড গড়ার পথে নেইমার। স্বদেশি দ্য ফেনোমেনন রোনাল্ডোর করা ৯৮ ম্যাচে ৬২ গোল ছাড়িয়ে গেছেন আগেই। সামনে কিংবদন্তি পেলের করা ৯২ ম্যাচে ৭৭ গোলের রেকর্ড। পেলের থেকে এখনো ৬ গোল দূরে নেইমার, ১১৭ ম্যাচে সেলেসাওদের হয়ে তার গোল ৭১টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিপেলেব্রাজিলরোনালদোরোমারিওলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

জুন ৮, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT