চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-ফন ডাইককে হারিয়ে ফিফা বর্ষসেরা মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

রোনালদো-ফন ডাইককে হারিয়ে ফিফা বর্ষসেরা ‘দ্য বেস্ট মেনস প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ষষ্ঠবারের মতো ফিফার খেতাব জিতলেন বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা।

গত মৌসুমের জন্য ফিফা বর্ষসেরা ফুটবলারের লড়াই ছিল বার্সেলোনার লিওনেল মেসি, জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো ও লিভারপুলের ভার্জিল ফন ডাইকের মধ্যে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অলরেড ডিফেন্ডার ফন ডাইক কয়েক সপ্তাহ আগে উয়েফা বর্ষসেরার পুরস্কার হাতে তুলেছেন মেসি-রোনালদোকে হারিয়েই।

সোমবার রাতে ইতালির মিলানের অপেরা হাউস লা স্কালায় হয়ে গেল ফিফা ‘দ্য বেস্ট’র জমকালো আয়োজন। সেখানেই রোনালদো-ডাইককে টপকে মেসির হাতে উঠেছে সেরার পুরস্কার।

ছয়বার বর্ষসেরা হওয়া মেসি সংক্ষিপ্ত তালিকায় আছেন টানা একযুগ। পাঁচবার ফিফার খেতাব জিতে তার সঙ্গী ছিলেন রোনালদো। সেখানে গত মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতাতে বড় ভূমিকা রাখা ডাচ ডিফেন্ডার ফন ডাইক প্রথমবার ছোট্ট তালিকায় জায়গা পেয়েছিলেন।

আর্জেন্টিনার জার্সিতে হতাশ করলেও বরাবরের মতো গত ক্লাব মৌসুম দারুণ কেটেছিল মেসির। বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও কোপা ডেল রের ফাইনালে তুলেছেন। ব্যক্তিগত নৈপুণ্যে আছে লিগে সর্বোচ্চ ৩৬ গোল করে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের স্মৃতি। উয়েফা সেরার গত আসরে সর্বোচ্চ ১২ গোলও তারই। সেসবের স্বীকৃতি এই দ্য বেস্ট।

রোনালদো সেখানে জুভেন্টাসে পা দিয়ে প্রথম মৌসুমটা দারুণ কাটিয়েছিলেন। তুরিনের বুড়িদের টানা অষ্টম সিরি আ শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। লিগে ২১ গোল তার, সব ক্লাব প্রতিযোগিতা মিলে সেখানে ২৮ গোল নামের পাশে। পর্তুগাল জার্সিতে উয়েফা নেশন্স লিগ জিতেছেন। যার সেমিফাইনালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন। তাকে যদিও ফিরতে হচ্ছে শূন্য হাতেই!

Reneta

আর গত পুরো মৌসুমজুড়ে নিজেদের রক্ষণকে দুর্গ বানিয়ে রাখার পুরস্কার উয়েফা সেরাতেই আটকে থাকল ফন ডাইকের। গত মৌসুমের জন্য ডিফেন্ডার হিসেবে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পরে উয়েফা বর্ষসেরা। সবমিলিয়ে অসাধারণ একটা মৌসুম কাটিয়েছেন। দেড় বছর আগে লিভারপুলে যোগ দিয়ে হয়েছেন ভরসা।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৬৪ ম্যাচে ফন ডাইককে ড্রিবলে বোকা বানিয়ে কেউ গোল করতে পারেনি। লিভারপুলকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়েছে একটুর জন্য। চেলসিকে হারিয়ে উয়েফা সুপার কাপও জিতিয়েছেন ক্লাবকে। নেদারল্যান্ডসকে নেশন্স লিগের ফাইনালে তুলেছিলেন যোগ্য অধিনায়কের মতো খেলেই। তবে প্রথমবারের মতো সেরা তিনে থেকেও দ্য বেস্ট ছুঁয়ে দেখা হল না ডাচম্যানের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফন ডাইকমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT