চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর হ্যাটট্রিকে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ফুটবলে গোলখরা কাটিয়ে চেনাছন্দে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার রাতে মহাতারকার অসাধারণ হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল।

পোর্তোয় প্রথমার্ধে রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। বিরতির পর সুইজারল্যান্ডকে সমতায় ফেরান রিকার্ডো রদ্রিগেজ। খেলার শেষদিকে দুই মিনিটের ব্যবধানে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি পর্তুগালকে ফাইনালে তোলেন জুভেন্টাসে খেলা এ ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের জার্সিতে এটি রোনালদোর সপ্তম হ্যাটট্রিক। অন্যদিকে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোমোট ৫৩তম হ্যাটট্রিক।

এস্তাদিও ডু ড্রাগাওকে ম্যাচের ২৫তম মিনিটে ২৫ মিটার দূর থেকে অসাধারণ ফ্রি-কিকে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো।

বিরতির পর আলোচিত পেনাল্টিতে সমতায় ফেরে সুইজারল্যান্ড। বিরতির ১২ মিনিট পর সুইজারল্যান্ডের বক্সের ভেতর ফাউলের ঘটনায় প্রথমে পর্তুগালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সুইসদের আবেদনের প্রেক্ষিতে ভিডিও অ্যাসিসস্ট্যান্ট রেফারি’র (ভিএআরএ) সাহায্য নিয়ে দেখা যায় তারও আগে পর্তুগালের বক্সে স্টিভ সুবাকে ফাউল করা হয়েছে।

ফলে পর্তুগালের পক্ষে দেয়া পেনাল্টির সিদ্ধান্ত থেকে সরে এসে সুইসদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোল করতে ভুল করেননি রিকার্ডো রদ্রিগেজ। স্কোরলাইন তখন ১-১।

Reneta

সমতায় ফেরার পর পর্তুগালকে চেপে ধরে সুইজারল্যান্ড। ম্যাচে সমানতালে লড়ছিল দুই দল। তবে রোনালদোর দুই মিনিটের ঝড়ে কার্যত উড়ে গেছে সুইজারল্যান্ডের ফাইনাল খেলার স্বপ্ন।

ম্যাচের ৮৮তম মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন আগের চার ম্যাচে পর্তুগালের হয়ে গোলহীন থাকা রোনালদো। দুই মিনিট পর আরেকটি গোল করে পর্তুগালের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি হ্যাটট্রিক পূর্ণ করেন সিআর সেভেন।

অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড মুখোমুখি হবে। সেই ম্যাচে জয়ী দলটির বিপক্ষে আগামী রোববার ফাইনাল খেলবে রোনালদোর দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেশনস লিগপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT