চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পাঁচ মিনিটের জোড়া ঝড়ে উড়ল পর্তুগাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

গোল পেতে পর্তুগালকে ৮৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল। দেরি হল ঠিকই, কিন্তু দুরস্ত হল! শেষদিকে ৯ মিনিটের ঝড়ে রোনালদোর জোড়া গোলের সঙ্গে রাফায়েলের এক গোলে হাঙ্গেরির প্রতিরোধ উড়িয়ে মাঠ ছেড়েছে পর্তুগিজরা।

মঙ্গলবার রাতে গ্রুপ ‘এফ’র ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলেছে পর্তুগাল। ইউরোর শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা আকর্ষণীয়ই হল সান্তোসের শিষ্যদের।

বুদাপেস্টে একাধিক সুযোগ হাতছাড়া, রোনালদোর সহজ সুযোগ নষ্টের পর গোলশূন্য প্রথমার্ধের শেষে বিরতি কাটিয়ে ফিরেও নিজেদের মেলে ধরতে পারছিল না পর্তুগিজরা। একসময় পয়েন্ট হারানোর শঙ্কাই চেপে বসেছিল।

মধ্যবিরতির পরও যে জারি ছিল সুযোগ নষ্টের মহড়া। এরমাঝেই ৮১ মিনিটে হাঙ্গেরির একটি গোল বাতিলের খাতায় যায় অফসাইড খাড়ায়।

সেটির তিন মিনিট পর উল্লাসের সুযোগ পায় পর্তুগাল। রাফায়েল গের্রেইরোর শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে দিকে গড়িয়ে যায়। ভাগ্যপ্রসূত গোলে বলের যোগানদাতা ছিলেন রাফা সিলভা।

ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। হাঙ্গেরিয়ানরা নিজ বক্সে পর্তুগিজ রাফাকে ফাউল করায় বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

Reneta

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি আনেন রোনালদো। রাফার বাড়িয়ে দেয়া বলে জাল খুঁজে নেন সিআর সেভেন।

ইউরোর মূল আসরে যেটি রোনালদোর ১১তম গোল। প্রতিযোগিতাটির মূলপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডও। ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকে ছাড়িয়ে যাওয়া রেকর্ড গোল। সঙ্গে যেটি জাতীয় দল জার্সিতে ১০৬তম গোল। দেশের হয়ে সর্বোচ্চ গোলে ইরানের আলি দাইয়ের (১০৯) খুব কাছে এখন রোনালদো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১পর্তুগালরোনালদোলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT