চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জন্য ফিফার ‘বিশেষ পুরস্কার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা বর্ষসেরার এগারো জনের তালিকায় থাকলেও সংক্ষিপ্ত তিনে বাদ পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সুইজারল্যান্ডের জুরিখে রাতটা তবুও ঝলমলে কাটল পর্তুগিজ সুপারস্টারের। জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেয়ায় পেয়েছেন ফিফার স্পেশাল অ্যাওয়ার্ড।

সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’র জাঁকজমক অনুষ্ঠানে সিআর সেভেন বলেছেন নিজের ক্যারিয়ার নিয়ে, ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ থেকে কোচ হয়ে পরিবারকে। দিয়েছেন আবারও বাবা হওয়ার খবর।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিশেষ পুরস্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো বললেন, ‘এটা একটা স্বপ্ন। প্রথমত, ২০ বছর যাবত জাতীয় দলে যাদের সঙ্গে খেলেছি তাদের ধন্যবাদ।’

Banglabid

জাতীয় দলের হয়ে দীর্ঘদিন সর্বোচ্চ গোলস্কোরার থাকা ইরানের আলী দাইয়ির গোলসংখ্যা টেনে রোনালদো বলেছেন, ‘রেকর্ডটি ১০৯ ছিল, তাই না? আমি গর্বিত। যে সংস্থাটিকে সম্মান করি, সেই ফিফার পক্ষ থেকে পাওয়া পুরস্কার— আমার জন্য স্পেশাল। আমার পরিবারকেও ধন্যবাদ জানাই। দ্রুতই আবার বাবা হচ্ছি। আমি অনেকবেশি গর্বিত। সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার হওয়া দুর্দান্ত।’

পর্তুগাল জার্সিতে রোনালদোর গোল এখন ১১৫টি। ফুটবলে নিজের ভবিষ্যতে নিয়ে বললেন, ‘খেলাটির প্রতি আগের মতোই প্যাশন আছে। আরও গোল পেতে চাই। যখন পাঁচ বছর বয়স তখন থেকে খেলে চলেছি। যখন মাঠে যাই, এমনকি অনুশীলনেও আমার অনুপ্রেরণা থাকে।’

‘৩৭ বছর বয়স হলেও ভালো আছি। কঠোর পরিশ্রম করতে পারি। খেলাটি এবং এর প্যাশন ভালোবাসি। খেলা চালিয়ে যেতে চাই। আশা করি সেটা আরও চার বা পাঁচ বছর হতে পারে। সবটা আসলে মানসিক ব্যাপার। শরীরের প্রতি ভালো আচরণ করলে, আপনার যখন প্রয়োজন হবে তখন সে সবটা ফিরিয়ে দেবে।’

Reneta

ব্যক্তিগত অর্জনে রোনালদো অনেক এগোলেও ব্যর্থ তার দল। সেটা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বা জাতীয় দল পর্তুগাল হোক। দেশের হয়ে রোনালদো ব্যর্থ সবশেষ ইউরোয়। কাতার বিশ্বকাপে সরাসরি টিকেট কাটতে পারেনি তার দল। বসতে হবে প্লে-অফ পরীক্ষায়, যেখানে কঠিন প্রতিপক্ষ ইতালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালফিফারোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গার্দিওলা-মানচিনিকে হারিয়ে বর্ষসেরা কোচ টুখেল

পরবর্তী

বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো, নেই সালাহ-নেইমার

পরবর্তী

বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো, নেই সালাহ-নেইমার

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, বহু হতাহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT