স্পোর্টস

‘রোনালদোর জন্ম হোক চাইনি’

‘রোনালদোর জন্ম হোক চাইনি’

পর্তুগীজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানোর রোনালদোর মা মারিয়া এভেইরো বলেছেন, তিনি আসলে চাননি যে রোনালদো জন্ম হোক। রোনালদো যখন তার পেটে ছিলো তখন তিনি গর্ভপাত ঘটাতে চেয়েছিলেন।

বিবিসি জানিয়েছে, ক্রিস্টিয়ানোর রোনালদোর অজানা ও ব্যক্তিগত জীবনের ওপর তৈরি করা একটি তথ্যচিত্রে তার মা একথা বলেছেন।

লন্ডনে গতকাল সোমবার হয়ে গেলো ওই তথ্যচিত্রের প্রিমিয়ার শো। তথ্যচিত্রে রোনালদো তার ভাই ও পিতার অত্যধিক মদ্যপানের ব্যাপারে বেশ খোলামেলা কথা বলেছেন। তবে এসব বিষয়ে তিনি খুব বেশি মুখ খুলে ফেলেছেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেছে, “হয়তো। তবে আমি খুব মজা পেয়েছি।”

রোনালদো জানিয়েছেন, ‘ছবিটি নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তার কাছে মনে হয়েছে একটা দারুণ কাজ হয়েছে।’

ত্রিশ বছর বয়সী, পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো তার বাসায় পাঁচ বছর বয়সী ছেলের সঙ্গে কিভাবে সময় কাটাচ্ছে তাও তুলে ধরা হয়েছে ছবিতে।

প্রিমিয়ার শো অনুষ্ঠানে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন ও চেলসির ম্যানেজার হোসে মরিনহো উপস্থিত ছিলেন।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…