চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর গোল মেশিন চলছেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লাল কার্ড ও রেফারিকে ধাক্কা মেরে ৫ ম্যাচের নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদো। তবুও মাঠে দেখা গেল তাকে। দেখা মিলল তার সচল গোল মেশিনেরও। শুধু তাই নয়, মাঠে নেমে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করালেন সিআর সেভেন।

রোনালদোর দুরন্ত পারফর্মেন্সেই বুধবার ফিওরেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ জিতে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা ম্যাচ জিতেছে ২-১ গোলে।

মাঠে ফিরে দাপট রোনালদো জাদু দেখালেও ম্যাচের শুরুতে লিড নিয়েছিল সফরকারীরাই। চতুর্থ মিনিটে সাবেক অ্যাস্টন ভিলার মিডফিল্ডার ভেরেতু গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে নেন। সমতায় ফিরতে অবশ্য সময় নেয়নি জিদানের শিষ্যরা। তিন মিনিটের ব্যবধানে রোনালদোর বাড়ানো বল থেকে গোল করেন তরুণ ফরোয়ার্ড মায়োরাল।

দলের জয়সূচক গোলটি হয় রোনালদোর পা ছুঁয়ে। ৩৩ মিনিটে বাঁ-দিক থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান সিআর সেভেন। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু তার নেওয়া শট বারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। এটি রিয়াল মাদ্রিদের ২৭তম সান্তিয়াগো বার্নাব্যু শিরোপা।

ম্যাচের আগে জিদান বলেছিলেন, এদিন পুরো ৯০ মিনিটই মাঠে থাকবেন রোনালদো। মাঠে ফিরে কোচের আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন চারবারের বর্ষসেরা ফুটবলার।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ

পরবর্তী

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতা নিহত

পরবর্তী
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতা নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞানীদের নতুন ধরণের ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দিলেন কিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT