চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদিনহোর গাড়ি, টেবিল, এমনকি ফুটবলও বাজেয়াপ্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাকাউন্টে আছে মাত্র ৬ ডলার। বাধ্য হয়ে রোনালদিনহোর বাড়িতে হানা দিয়েছে ব্রাজিলিয়ান কর কর্তৃপক্ষ। ফিরে যাওয়ার সময় ব্রাজিল ও বার্সেলোনা কিংবদন্তির দামি গাড়ি, স্নুকার খেলার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গেছে তারা।

নিজের নির্মাণ প্রতিষ্ঠান রেনো কন্সট্রাকসন ও ভাই রবের্তোর সঙ্গে যৌথভাবে ২০১৫ সালে লেক গুইয়াবা নামের এক সংরক্ষিত এলাকায় চিনি উৎপাদনের কল এবং মাছের আড়ত নির্মাণ করেছিলেন রোনালদিনহো। কিন্তু নির্মাণের সময় কর্তৃপক্ষের অনুমতির তোয়াক্কা করেননি রোনি কিংবা তার ভাইয়ের কেউই।

অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে রোনালদিনহো ও তার ভাইকে ৮.৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করে দেশটির আদালত। পরে অর্থ আদায়ের সময় জানা যায় ব্রাজিলিয়ান কিংবদন্তি সাবেকের ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র ৬ ডলার বা ২৪.৬৩ ব্রাজিলিয়ান রিয়াল!

Banglabid

জরিমানার অর্থ পরিশোধ করতে অস্বীকারও করেছেন রোনালদিনহো। তাই তাকে জড়িয়ে আইনি ব্যবস্থা নেয়া শুরু করেন আদালত। তারই ধারাবাহিকতায় বুধবার রোনালদিনহোর বাসায় হানা দিয়ে তার বিএমডব্লিউ জিপসহ দামি গাড়ি, দেয়ালচিত্র, টেলিভিশন, ফুটবলসহ অন্যান্য আসবাবপত্র বাজেয়াপ্ত করে কর্তৃপক্ষ।

এরআগে বাজেয়াপ্ত করা হয় রোনির পাসপোর্টও। অভিযানের সময় রোনালদিনহো বাড়িতে ছিলেন কিনা সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি দেশটির সংবাদমাধ্যম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোনালদিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT