জনপদ

রোজিনা হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

রোজিনা হত্যা মামলার আসামিদের আদালত ভবনে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজিনা হত্যা মামলার চারজন আসামি আদালত ভবনে আসছেন, তাদের সঙ্গে আইনজীবী ও পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহিউদ্দিন মুরাদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুরের মাদ্রাসা ছাত্রী রোজিনা (১৫) হত্যা মামলায় এক নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামীদের প্রত্যেকের নগদ ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচাররক।

বুধবার সকাল পৌনে এগারটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামীদের বিরুদ্ধে এ রায় দেন।

২০১৬ সালের ১১ ডিসেম্বর নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী রোজিনাকে কইলার নেতৃত্বে আসামীগণ রোজিনাকে বাড়ী থেকে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে হত্যা করে আসামীরা। দণ্ডপ্রাপ্ত চারজন আসামীদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, প্রকাশ আল আলামিন, প্রকাশ কয়লা প্রকাশ কইলা ও আঁখি আক্তার প্রকাশ রুমা। দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে অপর দুইজন হুমায়ুন কবির, মো. বাহার প্রকাশ জামাই বাহার পলাকতক রয়েছে। আদালতের পিপি এ্যাড. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে আসামী পক্ষের আইনজীবী আবুল রাহাত শাকিব বলেছেন, তারা সংক্ষুদ্ধ। রায়ের কপি পেলে তারা উচ্চ আদালতে যাবেন। আসামীদের বিরুদ্ধে ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

বিষয়:যাবজ্জীবন কারাদণ্ড হত্যা হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…