আদালত

রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর

বাংলাদেশ পুলিশ সদস্যরা রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর প্রতিবাদে সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সদস্যরা রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুরের প্রতিবাদে সমাবেশে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের করা ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করেছেন ঢাকা মুখ্য মহানগর আদালত। 

মঙ্গলবার সকালে আদালতে নিয়ে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করলে তা নাকচ করে দেন ঢাকা মুখ্য মহানগর আদালতের হাকিম ম্যাজিস্টেট মোহাম্মদ জসিম।

এই মামলার জামিন শুনানি হবে ২০ মে।

পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডাঃ মােঃ শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পরে পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়:প্রথম আলো রোজিনা ইসলাম সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…