রাজনীতি

রোজিনার জামিনে প্রমাণ হলো আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

ওবায়দুল কাদের speaking at a formal event in a suit and tie. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের, বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ নেতা, একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্যদিয়ে প্রমাণ হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনরূপ হস্তক্ষেপ করেনি। 

শেখ হাসিনা সরকারকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ৭৫ পরবর্তীকালে আর কোন সরকার কার্যতঃ কিছুই করেনি।

তিনি বলেন: রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল।

রোববার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন: আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে।

গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে যাত্রীসাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার জন্য আহবান জানান।

তিনি বলেন: সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিষয়:ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…