চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজিনার জামিন ও মুক্তিতে প্রধানমন্ত্রীর প্রতি সাংবাদিক সমাজের কৃতজ্ঞতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৩, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা গণসমাবেশে মুখোমুখি আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনা ইসলাম জামিনে মুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আহ্বানে গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ৫টি সংগঠন ও সিনিয়র সাংবাদিকের যৌথ সভা থেকে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানোর পর রোববার রাষ্ট্রের তরফে জামিন আবেদনের বিরোধিতা না করা এবং পুরো বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন পাঁচটি সাংবাদিক সংগঠন ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।

আজ রোববার (২৩ মে) এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি এবং গোয়েন্দা পুলিশকে এ মামলা তদন্তের নামে আর হয়রানি না করার আহবান জানান।

একই সঙ্গে গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামের সঙ্গে অনভিপ্রেত ঘটনার পর সারাদেশের সাংবাদিক সমাজ নিজেদের মর্যাদা রক্ষায় যেভাবে খরতাপ উপেক্ষা করে আন্দোলন লড়াই করে রোজিনা ইসলামকে মুক্ত করেছেন তার জন্য সাংবাদিক সমাজের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

বিবৃতিতে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি ‘গণমাধ্যম কর্মী আইন’ অবিলম্বে সংসদে পাস ও ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানানো হয়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমীন, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ব্রডকাষ্ট জার্নালিষ্ট সেন্টারের চেয়ারম্যান রেজানুল হক রাজা ও সদস্য সচিব শাকিল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ওসমান গনি বাবুল ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভুইয়া ও সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল, ডিইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসাংবাদিক রোজিনা ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই উইকেট তুলে স্বস্তিতে টাইগাররা

পরবর্তী

করোনাভাইরাস: মৃত্যু কমেছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পাদক ছবি, বাংলার খবরের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যু কমেছে

বাংলাদেশি শান্তিরক্ষীরা মালিতে শান্তি স্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের আভিযানিক সাফল্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT