বাংলাদেশ

রেলের আগাম টিকিট পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা

জনগণ রেলের আগাম টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলের আগাম টিকিটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে সাধারণ মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে ঘরমুখো মানুষ পঞ্চমদিনের মতো ট্রেনের আগাম টিকিট পেতে ভিড় করেছে কমলাপুর রেলস্টেশনে। বুধবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হলেও অনেকেই গতকাল বিকেল থেকে, অনেকে সেহরী শেষ করে কেউবা ২৪ ঘণ্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে আছেন।

তবে টিকিটপ্রত্যাশীদের অভিযোগ, টাকার বিনিময়ে লাইনে দাঁড়িয়ে অনেকে সেই সিরিয়াল বিক্রি করছেন।

এছাড়া একজনের অভিযোগ, অনলাইনে টিকিট কাটতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়া হলেও টিকিট দেয়া হয়নি তাকে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে গেলে দেখা যায় বিভিন্ন ভিআইপি লোক ভেতর থেকে টিকিট নিতে পারলেও তাকে টিকিট দেয়া হয়নি।

ঢাকার ৫টি জায়গা থেকে এবার ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। তাই ঘরমুখী মানুষেরা ঈদে বাড়ি ফিরতে আগাম টিকিটের জন্য সীমাহীন দুর্ভোগ সহ্য করেও ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

বিষয়:আগাম টিকিট ঈদযাত্রা রেল টিকিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…