চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলমন্ত্রীর বউ ভাগ্য

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৯:১৫ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

সুস্থ হয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার পেছনে স্ত্রীর অসামান্য অবদানের কথাও বলেছেন তিনি। দুয়েক দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের আশা প্রকাশ করেছেন মন্ত্রী।

২৮ রমজানের দিন নিজের নির্বাচনী এলাকায় তারাবী নামাজ পড়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তির পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসাপাতালে রেফার করেন সিএমএইচ’র ডাক্তাররা। সিঙ্গাপুরে প্রায় ১৫দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি দেশে ফেরেন। সে সময় মন্ত্রণালয় এবং রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

Banglabid

সামান্য আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তার সুস্থতার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

 ‍মুজিবুল হক বলেন, সিঙ্গাপুরে বসেই আমি বিভিন্ন টেলিভিশনে আমার জন্য দোয়া করতে দেখেছি। দেশের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা বারবার স্মরণ করে বলেন, আমি অসুস্থ হলে প্রথমেই প্রধানমন্ত্রী আমার খোঁজ-খবর নেন। সেনাবাহিনী প্রধানকে আমার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন। সম্মিলিত সামরিক হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার দেওয়ার জন্য সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট ডাক্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Reneta

এক পর্যায়ে তিনি পাশে বসে থাকা স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তাকে দেখিয়ে বলেন, আমার এই দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার পেছনে আমার স্ত্রীর অসামান্য অবদান রয়েছে। সে পাশে থেকে আমাকে যে সেবা দিয়েছে তার জন্য আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিজের সুস্থতার জন্য সাংবাদিকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার সময় বিমাবন্দরের ভিআইপি গেটে অপেক্ষারত নেতাকর্মীদের হাত নেড়ে তিনি সাধুবাদ জানান।

আগামী দুয়েক দিনের মধ্যে নিজ কর্মস্থল এবং নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজিবুল হকরেলমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুটির চোখে সমস্যা, ভবিষ্যতে বিদেশে নিতে হবে

পরবর্তী

সমালোচনার মুখে ভারতে আবারও খোলা পর্ণোসাইট

পরবর্তী

সমালোচনার মুখে ভারতে আবারও খোলা পর্ণোসাইট

হাদিপন্থী সরকারের বিমান ঘাঁটি পুনর্দখল

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT